Deleted
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

খুলনার সাবেক এমপি রশীদুজ্জামানসহ তিনজনের বিরুদ্ধে দুদকের তিন মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. রশীদুজ্জামান, খুলনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদ ও তার স্ত্রী খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনুর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৬ অক্টোবর) দুদকের সহকারী পরিচালক মো. জাহিদ ফজল বাদী হয়ে মামলাগুলো করেন।

দুদকের মামলার বিবরণ অনুযায়ী, সাবেক এমপি রশীদুজ্জামানের নামে এক কোটি সাত লাখ ৩৩ হাজার ৪৪৩ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। গ্রহণযোগ্য আয় ও পারিবারিক ব্যয় হিসাব করে তার ৭৫ লাখ ৯০ হাজার ২০৭ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ পেয়েছে দুদক।

অন্যদিকে, শেখ মো. ফারুক আহমেদের নামে এক কোটি ৪২ লাখ ৩৭ হাজার ১৪৯ টাকার সম্পদের বিপরীতে এক কোটি ১৭ লাখ ২৯ হাজার ১৩২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া, তার স্ত্রী কেসিসির সাবেক কাউন্সিলর মেমরী সুফিয়া রহমান শুনুর নামে ৭২ লাখ ৯৫ হাজার ৬৬২ টাকার সম্পদের মধ্যে ৩৬ লাখ ৯১ হাজার ৬০৯ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ বলে উল্লেখ করেছে দুদক। শুনুর সম্পদ অর্জনে ফারুক আহমেদ সহযোগিতা করেছেন বলেও অভিযোগ রয়েছে।

দুদক কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় এই মামলা করা হয়েছে। পরবর্তীতে মামলার বিষয়ে আরও অধিকতর অনুসন্ধান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

1

দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাবেক সেনাদের প্ল্যাটফর্ম: দেবাশীষ-

2

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

3

মহিপুরে ধরা পড়লো প্রায় ২ কেজি ওজনের ইলিশ, কেজি ৩৫০০ টাকা

4

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

5

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

6

বিগ ব্যাশের নতুন মৌসুমে হোবার্ট হারিকেন্সে ফিরলেন রিশাদ হোসে

7

সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

8

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

9

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ

10

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

11

সৌদি আরবের দুই বিমানবন্দর বন্ধ, ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

12

বেডবাগ আক্রমণে রোম থেকে পার্থগামী কান্তাস ফ্লাইট বাতিল

13

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

14

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

15

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

16

মিয়ানমারে প্রতারণা কেন্দ্র পরিচালনার দায়ে চীনে তিনজনের মৃত্য

17

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

18

ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয়

19

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

20