Deleted
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ ১০৩ বছর বয়সেও সক্রিয়, জানালেন দীর্ঘ জীবনের রহস্য

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া ১০৩ বছর বয়সী জেমস স্নিড এখনও সক্রিয় জীবনযাপন করছেন। তাঁর বয়সের অর্ধেকের কাছাকাছি মানুষ যেখানে সপ্তাহে দু-এক দিন শরীরচর্চা করেন, সেখানে জেমস সপ্তাহে তিন দিন ‘সিলভার স্নিকার্স’ ফিটনেস ক্লাসে অংশ নেন। বয়স্ক নাগরিকদের জন্য ডিজাইন করা একটি জনপ্রিয় স্বাস্থ্য, ফিটনেস ও ওয়েলনেস প্রোগ্রাম হলো সিলভার স্নিকার্স। এখানেই জেমস স্নিড কার্ডিও, ওজন তোলা, রেজিস্ট্যান্স ব্যান্ড ও সার্কিট ট্রেনিং—সবই করেন।

‘দ্য হেলদি’কে জেমস বলেন, ‘আমি ওদের মতো সবকিছু করতে পারি না। তবে যতটুকু পারি করি। আর প্রতিদিন একটু একটু করে ভালো করার চেষ্টা করি।’ এই মানসিকতার উৎস কী? উত্তরে জেমস জানান, ছোটবেলায় শেখা একটি ‘মন্ত্র’। শত বছরের বেশি সময় ধরে যে মন্ত্র তিনি জীবনে কাজে লাগিয়ে আসছেন।

ছোটবেলায় আলাবামায় এক শিক্ষকের কাছ থেকে একটি ছড়া শিখেছিলেন জেমস। আজও অনায়াসে বলতে পারেন, ‘গুড, বেটার, বেস্ট, নেভার লেট ইট রেস্ট। টিল দ্য গুড বিকাম বেটার অ্যান্ড বেটার বিকাম বেস্ট।’ ১৯৩২ সালের দিকে শেখা এই মন্ত্রই যেন তাঁর জীবনদর্শন হয়ে উঠেছে। আর গবেষণাও বলছে, ইতিবাচক ও নিজের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এমন বাক্য নিজেকে বারবার মনে করানো মানসিক স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। জেমসের এই মন্ত্রের সঙ্গে যুক্ত হয়েছে তাঁর ধর্মীয় বিশ্বাস ও জীবনের গভীর উদ্দেশ্য।

তবে জীবনের উদ্দেশ্য খুব বড় কিছু হতে হবে, এমন নয়। ২০২৫ সালের একটি গবেষণায় দেখা গেছে, সপ্তাহে মাত্র এক ঘণ্টা স্বেচ্ছাসেবামূলক কাজও বয়স্কদের জৈবিক বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করার সঙ্গে সম্পর্কিত হতে পারে। শারীরিক সক্রিয়তাও জেমসের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। ৬৫ বছরের বেশি বয়সী ৩৬ হাজারের বেশি মানুষকে নিয়ে ২০ বছরের এক গবেষণায় নিয়মিত সক্রিয় থাকা মৃত্যুঝুঁকি কমানোর সবচেয়ে শক্তিশালী পূর্বাভাসগুলোর একটি হিসেবে উঠে এসেছে।

শৈশবে জেমস মার্বেল ও বেসবল খেলতেন, বাড়ির বাগানে বেগুন চাষ করতেন। মাত্র ৯ বছর বয়সে তাঁর মা মারা যান। এরপর দাদি তাঁকে ও তাঁর দুই ছোট বোনকে বড় করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জেমস স্কুলপড়ুয়া। পার্ল হারবারে হামলার খবরের পর যুদ্ধে যোগ দেন। এর কয়েক মাস পরই, যেদিন তাঁর বয়স ১৮ হয়ে যায়, নাম লেখান সেনাবাহিনীতে।

সেনাবাহিনীর একটি পরীক্ষায় ১৫০-এর মধ্যে ১৩৫ নম্বর পেয়ে সর্বোচ্চ গ্রেডে জায়গা করে নেন। এরপর তাঁকে ট্যাংক চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়। উত্তর আফ্রিকা ও ইতালিতে দায়িত্ব পালনের পর যুদ্ধের শেষ দিকে তাঁকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও পাঠানো হয়। যুদ্ধের দিনগুলোর কথা বলতে গিয়ে জেমস বলেন, ‘কে ভয় পেত না? চারদিকে বিমান থেকে বোমা পড়ছে, সব সময় সাইরেন বাজছে। ঘুমানোরও সুযোগ নেই। তখন ওপরের সৃষ্টিকর্তা ছাড়া আর কারও দিকে তাকানোর ছিল না।’

যুদ্ধ শেষে আলাবামায় ফিরে মাত্র ৫০ থেকে ৭৫ সেন্ট দৈনিক আয় করেও নিজের হাতে পরিবারের জন্য বাড়ি তৈরি করেন জেমস। তাঁর পাঁচ সন্তানই কলেজে পড়াশোনা শেষ করেন। তাঁর স্ত্রী মিনিও পড়াশোনা করে শিক্ষকতা শুরু করেন। আর তাঁদের এলাকার শ্বেতাঙ্গ স্কুলে কৃষ্ণাঙ্গ শিক্ষকদের অন্তর্ভুক্তির পথিকৃৎদের একজন হন। জেমস নিজেও নাগরিক অধিকার আন্দোলনে সক্রিয় ছিলেন। আলাবামার প্রথম কৃষ্ণাঙ্গ স্টেট ট্রুপার নিয়োগের উদ্যোগে অংশ নিয়েছেন। একই সঙ্গে বড় বাগান করতেন। প্রয়োজনের চেয়ে বেশি সবজি ফলাতেন, যাতে আশপাশের কেউ খাবারের অভাবে থাকলে তাঁকে দিতে পারেন। তাঁর এই দীর্ঘদিনের সামাজিক কাজের স্বীকৃতিও মিলেছে। তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে আলাবামা সিনিয়র সিটিজেনস হল অব ফেমে।

১০০ বছর বয়সে জেমসের মেয়ে জ্যানেট তাঁকে নিজের সঙ্গে জর্জিয়ার কলম্বাসে নিয়ে আসেন। তাঁর সক্রিয় জীবনযাপন যেন থেমে না যায়, সে জন্য তাঁকে ওয়াইএমসিতে (ইয়াং মেনস ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন) নিয়ে যাওয়া শুরু করেন। এখন তিনি সেখানকার সবচেয়ে বয়স্ক সক্রিয় সদস্য। জেমস বলেন, ‘আমি অনেক হতাশার মধ্য দিয়ে গেছি। কিন্তু সক্রিয় থাকি, শান্ত থাকি। আর ওপরওয়ালা যা করতে বলেন, তা-ই করি। তাই কোনো কিছুই আমাকে খুব বেশি বিচলিত করে না।’

জীবন সম্পর্কে অন্যদের জন্য তাঁর পরামর্শটিও সরল, ‘যতটা ভালো আপনি করতে পারেন, যত বেশি মানুষের জন্য করতে পারেন, যেখানেই পারেন—ভালো কিছু করে যান।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্ত, পুনর্গঠনে আসছে বড় পরিবর্তন

1

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী মন্দিরা, দোয়া চাইল

2

মহিপুরে ধরা পড়লো প্রায় ২ কেজি ওজনের ইলিশ, কেজি ৩৫০০ টাকা

3

ওপেনএআই অফিসে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপনের অভিযোগ সৌদি নাগর

4

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

5

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

6

সারজিস আলমের নামে ব্যঙ্গাত্মক ফটোকার্ড সত্য বলে প্রচার বিজেপ

7

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

8

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

9

পাটিগণিত শেখাতে এআইয়ের কার্যকারিতা, গবেষণায় ইতিবাচক ফল

10

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

11

নিরপেক্ষতার কঠোর প্রস্তাব প্রত্যাখ্যান করলো সুইজারল্যান্ড, ভ

12

ইউটিউবার রাশেদুজ্জামান রাকিবের চিত্রনাট্যে শাকিব খানের ‘মহব্

13

ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা, স্কুল-ইন্টারনেট বন্ধ

14

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

15

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

16

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

17

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

18

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

19

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

20