Deleted
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধের জেরে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। অভিযুক্ত রমেশ কুমার মন্ডলকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে পৌরসভার বাদঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুধা রানী মন্ডল (৫৫) রমেশের আপন বড় চাচা মধু সুধন মন্ডলের স্ত্রী। রমেশ কুমার মন্ডল (৩৫) বাদঘাটা গ্রামের সিদাম মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে রমেশ দা দিয়ে মা, চাচী ও চাচাতো ভাইকে কুপিয়ে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সুধা রানীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, রমেশ মন্ডল একজন মাদকাসক্ত। প্রায়ই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতো ও স্ত্রীকে মারপিট করতো। আজও পারিবারিক বিরোধের সময় দা দিয়ে মা, চাচাতো ভাই ও চাচীকে কোপায়। এতে আপন চাচী নিহত হন।

হত্যাকারী রমেশ মন্ডলকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনদ্রিকের নৈপুণ্যে ৭ মিনিটে ৩ গোল, রোমাকে ৪–৩ গোলে হারাল রিয

1

পররাষ্ট্রনীতিতে 'বাংলাদেশ ফার্স্ট' বলতে কী বোঝানো উচিত?

2

প্রতি তিন মাসে বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি জানতে চান প্রধানম

3

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

4

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

5

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

6

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

7

প্রযুক্তি ও গবেষণা সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শ

8

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

9

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

10

প্রোগ্রামিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গুগল প্লেতে নতুন

11

পাকিস্তানে স্কুলের ছাদধসে শিক্ষকসহ নিহত ২৮

12

অস্ট্রেলিয়ায় প্রথম মিশেলিন স্টার পেল ১১টি রেস্তোরাঁ

13

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

14

স্বর্ণ ও রুপার দাম কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০

15

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

16

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ফনসেকার সঙ্গে বিচ্ছেদ ভিন

17

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

18

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

19

প্রেমে ব্যর্থতার বিশ্ব রেকর্ড: আন্তর্জাতিক ব্যর্থতা দিবসে পি

20