Deleted
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রকাশ

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদী নামাপাড়ায় প্রায় ৩৫ শতাংশ জমি নিয়ে দুই পক্ষের বিরোধের মধ্যে শনিবার ভাঙচুরের ঘটনা ঘটেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, এক অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তার পক্ষে কিছু লোক রাতে ওই জায়গা দখলের চেষ্টা করে। এ সময় সেখানে থাকা বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালানো হয়। ওই স্থাপনাগুলোর একটিতে সালমান মুক্তাদিরের টিনশেড স্টুডিও ছিলো।

সালাহউদ্দিন আহমেদ আরও জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। সেখান থেকে গুলির খোসা, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।

সালমান মুক্তাদির ভাঙচুরের পর ফেসবুক লাইভে এসে দাবি করেন, চাঁদা না দেওয়ায় তার স্টুডিওতে হামলা হয়েছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন পর্যন্ত তার কাছে কেউ চাঁদা দাবি করেছে—এমন নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এমনকি সালমান নিজেও লাইভে বলেছেন, তার কাছে কেউ চাঁদা দাবি করেনি।

তিনি বলেন, বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ হিসেবে যে অভিযোগ করা হয়েছে, তারও সুনির্দিষ্ট ভিত্তি পাওয়া যায়নি। সালমান মুক্তাদির এ বিষয়ে নির্দিষ্ট অভিযোগে মামলা করলে পুলিশ তা তদন্ত করে দেখবে।

মন্ত্রী জানান, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। জমি নিয়ে সংঘর্ষ, দখল-বেদখল ও ভাঙচুরের ঘটনায় মামলা করার আইনগত প্রক্রিয়া চলছে। সালমান মুক্তাদিরের পক্ষ থেকেও জিডি বা মামলা করার প্রক্রিয়া চলমান রয়েছে। শিগগিরই মামলা হতে পারে।

ঘটনাটি নিয়ে পুলিশের প্রাথমিক তদন্ত হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিস্তারিত তদন্তের পরই ভাঙচুরের প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড

1

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

2

গোলকিপারের ভুলে নরওয়ে হারল, রোনালদো ছাড়াই জিতল পর্তুগাল

3

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

4

বিগ ব্যাশের নতুন মৌসুমে হোবার্ট হারিকেন্সে ফিরলেন রিশাদ হোসে

5

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

6

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

7

শখ থেকে পেশা: শখের কাজেই ক্যারিয়ার গড়ার নতুন ধারা

8

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়ার আইনী যো

9

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

10

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

11

ওপেনএআই অফিসে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপনের অভিযোগ সৌদি নাগর

12

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

13

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

14

স্বর্ণ ও রুপার দাম কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০

15

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

16

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

17

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

18

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

19

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

20