Deleted
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীতে মাদকসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা পলাতক

নরসিংদীর রায়পুরা উপজেলায় তারেক মিয়া (২৮) নামের এক তরুণের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্বজনদের দাবি, মাদকসক্ত যুবকের অত্যাচার সহ্য করতে না পেরে হাত-পা বেঁধে তাঁকে হত্যা করেছেন বাবা অলিউর রহমান। ঘটনার পর অলিউর পলাতক আছেন।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক দীর্ঘদিন মালয়েশিয়ায় ছিলেন। সেখানে মাদক সেবনের অভিযোগে ওই দেশের পুলিশ তাঁকে আটক করে দেশে পাঠায়। আড়াই বছর আগে দেশে ফিরেও তিনি মাদকের কবল থেকে মুক্ত হতে পারেননি। স্থানীয় কিছু তরুণের সঙ্গে আবার মাদকে জড়িয়ে পড়েন। নেশার টাকা জোগাড় করতে প্রায়ই মা-বাবাকে মারধর করতেন তিনি। ছেলের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন তাঁরা।

একাধিক প্রতিবেশীর ভাষ্য, গতকাল বুধবার রাতে নেশার টাকার জন্য বাড়িতে ভাঙচুর করেন তারেক। একপর্যায়ে বাবা অলিউর রহমান ক্ষুব্ধ হয়ে তাঁর হাত-পা বেঁধে বাড়ির পেছনের গোয়ালঘরে নিয়ে যান। সেখানে নেওয়ার পরপরই চাপাতি দিয়ে তাঁর মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়। একপর্যায়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুর রশীদ জানান, তারেক মাদকের টাকার জন্য পরিবারের সদস্যদের ওপর অকথ্য নির্যাতন চালাতেন। এসব সহ্য করতে না পেরে বাবা অলিউর রহমান নিজের ছেলেকে হত্যা করেছেন।

পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে আজ ভোরে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওই যুবকের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল। ঘটনাস্থল থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর অভিযুক্ত বাবা অলিউর রহমান পলাতক।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল। তিনি বলেন, ওই যুবকের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন ছিল। ঘটনাস্থল থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর অভিযুক্ত বাবা অলিউর রহমান পলাতক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

1

বাটামে ডেটা সেন্টারের কারণে পানি সংকট, স্থানীয়দের বিক্ষোভ

2

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে: প্রতি

3

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

6

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

7

নিউইয়র্ক সিটিতে ঘোড়ার গাড়ি নিষিদ্ধের প্রস্তাব অনুমোদনের অ

8

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

9

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

10

দূতাবাস থেকে কিম্বারলি গিলফয়েলের পদত্যাগের নির্দেশ ট্রাম্পে

11

দুর্গাপূজায় দেবের 'দেশু ৭' মুক্তি, শুভশ্রীর সঙ্গে সপ্তম জুটি

12

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

13

তাইওয়ানের সঙ্গে সম্পর্কের জেরে প্যারাগুয়ে ও বেলিজের মন্ত্র

14

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

15

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

16

প্রযুক্তি ও গবেষণা সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে: শ

17

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

18

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

19

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

20