Deleted
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী মন্দিরা, দোয়া চাইলেন পরিবার

বরিশালের গৌরনদী উপজেলার সহকারী শিক্ষক সুদাম পালের জীবন বাঁচাতে তার স্ত্রী মন্দিরা রানী পাল নিজের একটি কিডনি দিতে সম্মত হয়েছেন। কিডনি রোগে আক্রান্ত সুদাম পালের চিকিৎসার জন্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রোববার সকাল ৮টার দিকে সড়কপথে ভারতের দিল্লির উদ্দেশে দেশ ত্যাগ করেছেন এই শিক্ষক দম্পতি।

সুদাম পাল বরিশালের গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক এবং নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তার স্ত্রী মন্দিরা রানী পাল একই উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

সুদাম পাল জানান, তিনি ২০০৩ সালে সহকারী শিক্ষক হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরিতে যোগদান করেন। ২০০৪ সালে তিনি পটুয়াখালীর গলাচিপা সদরের শিক্ষক মনিন্দ্র পালের মেয়ে মন্দিরা রানী পালকে বিয়ে করেন। বিয়ের পরপরই মন্দিরা রানী পাল গৌরনদীর খাঞ্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে গৌরনদীতে চলে আসেন। বর্তমানে তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলে হৃদম পাল অনার্স প্রথম বর্ষে এবং মেয়ে রাই পাল অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত।

সুদাম পাল আরও জানান, ২০১৯ সালে তিনি কিডনি রোগে আক্রান্ত হন। প্রথমে বাংলাদেশে এবং পরবর্তীতে ভারতের বিভিন্ন প্রদেশের হাসপাতালে চিকিৎসা নেন। সম্প্রতি দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা নিলে অভিজ্ঞ চিকিৎসকেরা তাকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন।

এরপর তিনি বিভিন্ন জায়গায় কিডনির ডোনার খোঁজা শুরু করেন। কোথাও ডোনার না পাওয়ার একপর্যায়ে স্ত্রী তার জীবন বাঁচাতে নিজের একটি কিডনি দেওয়ার জন্য সম্মত হন। এ জন্য আদালত, আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টায় দিল্লিতে চিকিৎসকদের সঙ্গে তাদের চিকিৎসাসংক্রান্ত পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে কিডনি প্রতিস্থাপন করা হবে বলে জানিয়েছেন সুদাম পাল।

স্বামীর সুস্থতার জন্য স্ত্রীর এমন আত্মত্যাগ ও ভালোবাসার ঘটনায় শিক্ষক দম্পতিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তাদের চিকিৎসা সফলভাবে সম্পন্ন হয়ে সুস্থভাবে দেশে ফেরার জন্য সুদাম পাল ও তার স্ত্রী মন্দিরা রানী পালের জন্য প্রার্থনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন নেটিজেনরা।

এ ব্যাপারে মন্দিরা রানী পাল বলেন, তার স্বামী কোনোভাবেই তাকে চাপ প্রয়োগ করেননি। ‘সে যদি বেঁচেই না থাকে, তাহলে আমার বেঁচে থেকে লাভ কী? জীবনের যে কটা দিন বেঁচে থাকব, স্বামীকে নিয়ে বেঁচে থাকতে চাই। এজন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আপনারা সকলে দোয়া করবেন, আমরা যেন সুস্থ হয়ে দেশে ফিরতে পারি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাশিয়ায় জাপানি সাংবাদিক আটক, গুপ্তচরবৃত্তির অভিযোগ

1

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

2

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

3

যুক্তরাজ্যের বিমানঘাঁটি হামলার পরিকল্পনার জন্য ইরানকে দায়ী

4

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

5

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

6

জন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপি নেতাদের গ্রেপ্তার করেছে পুলিশ

7

পাকিস্তানে স্কুলের ছাদধসে শিক্ষকসহ নিহত ২৮

8

হুতির ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্

9

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

10

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

11

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

12

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

13

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

14

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

15

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

16

দক্ষিণ-পূর্ব এশিয়ার ধোঁয়াশা: সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দ

17

সারজিস আলমের নামে ব্যঙ্গাত্মক ফটোকার্ড সত্য বলে প্রচার বিজেপ

18

ওপেনএআই অফিসে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপনের অভিযোগ সৌদি নাগর

19

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

20