Deleted
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

মহিপুরে ধরা পড়লো প্রায় ২ কেজি ওজনের ইলিশ, কেজি ৩৫০০ টাকা

মৎস্যবন্দর মহিপুর বাজারে প্রায় দুই কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে। মাছটি ৩ হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর পায়রা বন্দরের শেষ বয়ার কাছে এফবি জুনাইদ নামের একটি মাছ ধরার ট্রলারে ইলিশটি ধরা পড়ে। পরে মহিপুরের মায়ের দোয়া আড়তে মাছটি বিক্রির জন্য আনা হয়। মাছটি ৩ হাজার ৫০০ টাকা কেজি দরে কিনে নেন সৌরভ নামে এক ক্রেতা।

বাজারসংশ্লিষ্টরা জানান, বড় আকারের ইলিশের প্রতি ক্রেতাদের আগ্রহ বরাবরই বেশি। বিশেষ করে দুই কেজি বা তার কাছাকাছি ওজনের ইলিশ বাজারে এলে তা দেখতে এবং কিনতে ক্রেতাদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়।

স্থানীয় মাছ ব্যবসায়ী কাওসার বলেন, ‘বড় আকারের ইলিশ বাজারে খুব বেশি দেখা যায় না। মাছটি দেখতে ক্রেতাদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে। শেষ পর্যন্ত সৌরভ ৩ হাজার ৫০০ টাকা কেজি দরে মাছটি কিনে নিয়েছেন।’

মৎস্য গবেষকদের মতে, সমুদ্রে পর্যাপ্ত খাবার ও অনুকূল পরিবেশ পেলে ইলিশ দ্রুত বৃদ্ধি পায়। বড় আকারের ইলিশ ধরা পড়া সামুদ্রিক ইলিশের প্রজনন ও বৃদ্ধির ধারাবাহিকতার একটি সম্ভাব্য ইঙ্গিত হতে পারে। তবে এর মাধ্যমে সামগ্রিক মৎস্যসম্পদের অবস্থা নির্ধারণ করা যায় না; এজন্য নিয়মিত তথ্য সংগ্রহ ও বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রয়োজন।

ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডব্লিউসিএস (WCS) ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, ‘দুই কেজির কাছাকাছি ওজনের ইলিশ পাওয়া নিঃসন্দেহে বড় আকারের মাছের উপস্থিতির বিষয়টি তুলে ধরে। তবে এ ধরনের মাছের প্রাচুর্য বা সামগ্রিক মৎস্যসম্পদের অবস্থা নির্ধারণে নিয়মিত তথ্য সংগ্রহ ও বৈজ্ঞানিক বিশ্লেষণ প্রয়োজন।’

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, ‘বড় আকারের ইলিশ ধরা পড়া জেলেদের জন্য যেমন আনন্দের, তেমনি ইলিশের উৎপাদন ও বৃদ্ধির বিষয়টি পর্যবেক্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। ইলিশের প্রজনন ও সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা এবং মৎস্যসম্পদ ব্যবস্থাপনার নিয়ম যথাযথভাবে মেনে চলা জরুরি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়াল

1

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

2

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

3

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাষ্ট্রপতির আহ

4

পোপ লিও চতুর্দশের ফুসফুসে ক্যান্সার শনাক্ত, সফল অস্ত্রোপচার

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

পররাষ্ট্রনীতিতে 'বাংলাদেশ ফার্স্ট' বলতে কী বোঝানো উচিত?

7

ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয়

8

মার্কিন জনগণের বড় অংশ: ট্রাম্প নিজের অর্থনৈতিক স্বার্থকে সর্

9

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

10

যুক্তরাজ্যের বিমানঘাঁটি হামলার পরিকল্পনার জন্য ইরানকে দায়ী

11

নরসিংদীতে মাদকসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা পলাতক

12

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

13

অপরিকল্পিত পর্যটনে বিপন্ন পাহাড়, ইকো-ট্যুরিজমের বিকল্প নেই

14

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্কের ৩৬৬ মিলি

15

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

16

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

17

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ১৪ শিক্ষক অবরুদ্ধ, অধ্যক্ষ বদলি কর

18

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত বাংলাদেশির অবস্থা আশঙ্কা

19

ট্রাম্পের সংবাদ কাভারেজ বন্ধের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বি

20