Deleted
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়ালো পিএসজি

উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের নাটকীয়তা যেন অপরিহার্য। শেষ সাত মিনিটে তিন গোল করে ৩-১ ব্যবধানে পিছিয়ে থেকেও ৪-৩ গোলে জয় ছিনিয়ে নিয়েছে তারা। রোমার বিপক্ষে এই জয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের পয়া প্ল্যাটফর্মের প্রমাণ আবারও দিল রিয়াল।

বুধবার (১৪ অক্টোবর) রাতে চ্যাম্পিয়নস লিগের একাধিক ম্যাচ অনুষ্ঠিত হয়। রোমার মাঠে ৮৩তম মিনিটে কার্লোস এসপির গোলে ব্যবধান কমায় রিয়াল। এরপর আরদা গুলেরের কর্নার থেকে হেডে গোল করেন ব্রাজিলিয়ান তরুণ এনদ্রিক, স্কোর ৩-৩।

রোমার গ্যালারিতে তখন পিনপতন নীরবতা। ৯০তম মিনিটে গুলেরের সেট পিস থেকে আন্তোনিও রুডিগারের গোলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। সাত মিনিটে তিন গোল করে রোমার জয়ের উৎসব মুহূর্তেই বদলে দেয় রিয়ালের জয়োল্লাসে।

অন্যদিকে, ইতিহাদ স্টেডিয়ামে মৌসুমের শুরুতে টানা আট জয় নিয়ে উড়ন্ত ম্যানচেস্টার সিটির জয়রথ থামিয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি। ১৩ মিনিটে দুয়ের গোলে এগিয়ে যায় পিএসজি। দুই মিনিট পর দুয়ের ক্রস থেকে উসমান দেম্বেলের হেডে স্কোর ২-০। ৩২ মিনিটে ভিতিনিয়ার গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। প্রথমার্ধেই সিটির রক্ষণ তাসের ঘরের মতো ভেঙে পড়ে।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সিটি। আর্লিং হালান্ডের গোলে ব্যবধান কমে ৩-১। তবে ৬২ মিনিটে আকালিউশের গোলে আবারও বড় ধাক্কা খায় স্বাগতিকেরা। নিজের দ্বিতীয় গোলে আবারও ব্যবধান কমান হালান্ড। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচে ফেরা হয়নি সিটির। ৪-২ গোলের জয়ে মাঠ ছাড়ে পিএসজি।

আসরের আরেক ম্যাচে নরওয়ের ক্লাব গ্লিমটের কাছে ১-০ গোলে হেরেছে বরুসিয়া ডর্টমুন্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

1

সাখালিনে জাপানি সাংবাদিক গ্রেপ্তার, গুপ্তচরবৃত্তির অভিযোগ

2

কানাডার কটেজ কান্ট্রি: নৈসর্গিক মাসকুকা

3

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

4

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

7

জম্বি মেকআপে চুমুর দৃশ্যে মজার ঘটনা রোজ ম্যাকাইভারের

8

যুক্তরাজ্যের বিমানঘাঁটি হামলার পরিকল্পনার জন্য ইরানকে দায়ী

9

স্বর্ণ ও রুপার দাম কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০

10

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ব

11

এক জোড়া টিয়ার দাম ২ লাখ ৩০ হাজার টাকা, কারণ কী

12

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

13

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ গায়

14

শখ থেকে পেশা: শখের কাজেই ক্যারিয়ার গড়ার নতুন ধারা

15

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

16

শাহজালালে ৮২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

17

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

18

জন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপি নেতাদের গ্রেপ্তার করেছে পুলিশ

19

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

20