Deleted
প্রকাশ : Oct 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

তাইওয়ান উপকূলরক্ষী বাহিনীর ১৬ চীনা জাহাজ প্রতিহত

তাইওয়ান জানিয়েছে, তারা ১৬টি চীনা কোস্টগার্ড, গবেষণা ও মাছ ধরার জাহাজকে প্রতিহত ও বিতাড়িত করেছে। এই জাহাজগুলো একযোগে 'সামুদ্রিক হয়রানি' অভিযানে জড়িত ছিল বলে তাইওয়ানের দাবি।

রবিবার তাইওয়ানের কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, তাইওয়ানের মূল দ্বীপ এবং দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বিতর্কিত দ্বীপ প্রতাস (দোংশা নামেও পরিচিত) এর আশপাশে 'অস্বাভাবিকভাবে বেশি' সংখ্যক চীনা জাহাজ সমন্বিত অভিযানে অংশ নেয়।

এই চীনা জাহাজগুলোর মধ্যে চারটি মাছ ধরার নৌকা ছিল, যেগুলো 'একযোগে অভিযান' পরিচালনা করে, যা কোস্টগার্ড 'হাইব্রিড যুদ্ধ' হিসেবে অভিহিত করেছে।

তাইওয়ানের কোস্টগার্ড জানায়, তাদের জাহাজগুলো 'তাৎক্ষণিকভাবে কঠোর পদক্ষেপ নিয়ে হুমকি কার্যকরভাবে নিষ্ক্রিয় করেছে' এবং বেইজিংয়ের বিরুদ্ধে 'তাইওয়ান প্রণালীতে একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা' এবং 'এখতিয়ারের মিথ্যা ধারণা দেওয়ার' অভিযোগ করেছে।

কিছু জাহাজ তাইওয়ানের নিষিদ্ধ জলসীমায় প্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে।

বেইজিং তাইওয়ান ও প্রতাসকে নিজের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এবং আশপাশের জলসীমার ওপর এখতিয়ার দাবি করে, যা তাইপেই প্রত্যাখ্যান করে। চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে পুনর্নিয়ন্ত্রণে নিতে বলপ্রয়োগের হুমকি দিয়ে আসছে।

গত ১ অক্টোবর একটি ঘটনায়, তাইওয়ানের কোস্টগার্ড তাইওয়ান ও মূল ভূখণ্ড চীনের মধ্যবর্তী প্রতাস দ্বীপের কাছে একটি চীনা বিনোদনমূলক মাছ ধরার জাহাজের দিকে পানি ছুড়েছিল, যা বেইজিং নিজের বলে দাবি করে।

সাম্প্রতিক মাসগুলোতে চীন তাইওয়ানের ওপর তার সামুদ্রিক চাপ বাড়িয়েছে। তাইওয়ানের সরকারি তথ্য অনুযায়ী, জুলাই মাসে চীন তাইওয়ানের মূল দ্বীপের চারপাশে রেকর্ড ২৪৪টি কোস্টগার্ড, বৈজ্ঞানিক গবেষণা ও অন্যান্য জাহাজ মোতায়েন করেছিল, যেখানে গত বছরের একই মাসে ছিল মাত্র ৫৮টি।

আগস্টের প্রথম ২১ দিনে ১৫২টি জাহাজ শনাক্ত করা হয়; এর মধ্যে বেশিরভাগই ছিল চীনা কোস্টগার্ডের, তবে মাছ ধরার নৌকা ও গবেষণা জাহাজও ছিল।

চীন প্রায় প্রতিদিনই তাইওয়ানের চারপাশে যুদ্ধজাহাজ মোতায়েন করে, তবে সেগুলো আলাদাভাবে গণনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমে ব্যর্থতার বিশ্ব রেকর্ড: আন্তর্জাতিক ব্যর্থতা দিবসে পি

1

পাটিগণিত শেখাতে এআইয়ের কার্যকারিতা, গবেষণায় ইতিবাচক ফল

2

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

3

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনল

4

আন্তর্জাতিক বাজারে দাম কমলেই দেশে জ্বালানি তেলের দাম কমবে: স

5

নিউইয়র্ক সিটিতে ঘোড়ার গাড়ি নিষিদ্ধের প্রস্তাব অনুমোদনের অ

6

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

7

বিগ ব্যাশের নতুন মৌসুমে হোবার্ট হারিকেন্সে ফিরলেন রিশাদ হোসে

8

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

9

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

10

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ: র্

11

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

12

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

13

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

14

ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বাছাই: নিজের পেশাগত যাত্রার সঙ্গে

15

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

16

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

17

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

18

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

19

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

20