Deleted
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে অটোভ্যানচালককে কুপিয়ে হত্যা, ভ্যান নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা

জয়পুরহাটের পাঁচবিবিতে সাখাওয়াত হোসেন (২৭) নামের এক অটোভ্যানচালককে কুপিয়ে হত্যার পর তাঁর অটোভ্যান নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা সেতুর পাশ থেকে তাঁর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাখাওয়াত হোসেন উপজেলার উঁচাই সূর্যপুর গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন সাখাওয়াত। ওই দিন সন্ধ্যা সাতটা পর্যন্ত পরিবারের সদস্যরা মুঠোফোনে তাঁর সঙ্গে কথা বলেন। এরপর রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ সকালে পাথরঘাটা সেতুর পাশে তাঁর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে তাঁর অটোভ্যানের সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা জুয়েল হোসেন বলেন, পাথরঘাটা সেতুর পাশে ওই ব্যক্তির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে তাঁরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

1

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

2

মহিপুরে ধরা পড়লো প্রায় ২ কেজি ওজনের ইলিশ, কেজি ৩৫০০ টাকা

3

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

4

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

5

ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয়

6

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

7

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

8

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, তিনগুণ বাহিনী

9

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

10

মিরপুরে জাহাঙ্গীরের সম্পদ সাম্রাজ্য এখন কার দখলে?

11

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

12

নিউইয়র্ক পুলিশের বলপ্রয়োগ পর্যালোচনার নির্দেশ মেয়র মামদান

13

নতুন বছরের শুরুতেই যেসব ফোনে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ

14

টিকটকে পরিচয়, ইউপি সদস্যের সঙ্গে পালালেন গৃহবধূ

15

পরাজিত শক্তির মদদে নাশকতা চালানো হচ্ছে: রিজভী

16

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

17

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

18

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

19

মার্কিন কংগ্রেসনারী ইলহান ওমারের বাড়িতে অভিবাসন এজেন্টদের ত

20