Deleted
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনলেন আরবেলোয়া

ম্যাচ কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) শাস্তির মুখে পড়েছেন ফুলহ্যাম কোচ আলভারো আরবেলোয়া। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ শেষে বিস্ফোরক মন্তব্য করায় তাকে ২৫ হাজার পাউন্ড জরিমানা করেছে এফএ।

গত ২০ সেপ্টেম্বর ক্রাভেন কটেজে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ফুলহ্যাম। ম্যাচে শেষ মুহূর্তে সমতায় ফেরে ইউনাইটেড। এরপর আরবেলোয়া অভিযোগ করেন, রেফারির সব সিদ্ধান্তই গেছে ইউনাইটেডের পক্ষে। এমনকি ম্যানচেস্টার সিটির বিপক্ষে আগের ম্যাচের পর ইউনাইটেডকে হারতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ঘটনার তদন্ত শেষে স্বাধীন কমিশন জানায়, আরবেলোয়ার বক্তব্যে ম্যাচ কর্মকর্তাদের পক্ষপাতের ইঙ্গিত ছিল। ভবিষ্যতে এমন মন্তব্যের পুনরাবৃত্তি না করতেও সতর্ক করা হয়েছে তাকে।

জরিমানা হলেও আপাতত ডাগআউটে দায়িত্ব পালনে কোনো নিষেধাজ্ঞার মুখে পড়ছেন না ফুলহ্যাম কোচ। তবে ভবিষ্যতে একই ধরনের বিতর্কে জড়ালে আরবেলোয়ার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব ৮০ কিমি কমবে, ব

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

3

জাপানে 'দত্তক ঘরজামাই' হওয়ার আইনি সুযোগ, বিদেশিরাও আবেদন কর

4

গোলকিপারের ভুলে নরওয়ে হারল, রোনালদো ছাড়াই জিতল পর্তুগাল

5

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: উৎপাদন বন্ধ, গণমাধ্যমকে তথ্য দি

6

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

7

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

8

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

9

সুপার এল নিনোর প্রভাবে ৮ মাসে সাড়ে ৪ লাখ মৃত্যুর পূর্বাভাস

10

পাকিস্তানে স্কুলের ছাদধসে শিক্ষকসহ নিহত ২৮

11

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

12

প্রোগ্রামিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গুগল প্লেতে নতুন

13

যুক্তরাষ্ট্রে প্রায় শতাব্দী পর ফের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘ

14

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

15

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

16

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

17

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

18

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

19

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্কের ৩৬৬ মিলি

20