Deleted
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাতে পুলিশ সদস্যদের একা চলা নিয়ে নির্দেশনার ব্যাখ্যা দিল খুলনা জেলা পুলিশ

গভীর রাতে সাদা পোশাকে দায়িত্ব পালন শেষে ফেরার পথে ছিনতাইকারীদের হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ শাহ আলমের ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে একটি আন্তবিভাগীয় নির্দেশনামূলক অফিস আদেশ জারি করেছে খুলনা জেলা পুলিশ। গত শুক্রবার সকালে পুলিশ সুপার, খুলনার স্বাক্ষরে এ আদেশ জারি করা হয়।

আদেশে দায়িত্ব পালন শেষে বিশেষত গভীর রাতে সাদা পোশাকে চলাচলের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার বিষয়ে পুলিশ সদস্যদের সতর্ক ও সচেতন করার নির্দেশনা দেওয়া হয়েছে। খুলনা জেলা পুলিশ জানিয়েছে, আদেশটি শুধুমাত্র খুলনা জেলা পুলিশের সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রণীত হয়েছে।

এটি কোনোভাবেই খুলনা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রম সীমিত করা কিংবা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নেতিবাচক কোনো বার্তা দেওয়ার উদ্দেশ্যে জারি করা হয়নি বলে স্পষ্ট করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ শাহ আলম দায়িত্ব পালন শেষে গভীর রাতে সাদা পোশাকে রূপসা ফেরি পার হয়ে রিকশাযোগে খুলনা মহানগরীর পুলিশ ক্লাবে যাওয়ার পথে মহানগরীর কলেজিয়েট স্কুলের নিকট তিনজন ছিনতাইকারীর হামলার শিকার হন। এ সময় ছিনতাইকারীরা তার মানিব্যাগ ও ২টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে একজন ছিনতাইকারী চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কোপায়। আত্মরক্ষার্থে হাত দিয়ে আঘাত প্রতিহত করতে গিয়ে তার উভয় হাত গুরুতরভাবে জখম হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পুলিশ হাসপাতালে নেওয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণের জেরে তাকে এক ব্যাগ রক্ত দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরবর্তী সময়ে উন্নত চিকিৎসার লক্ষ্যে পুলিশ সুপার, খুলনা ব্যক্তিগতভাবে যোগাযোগ করে তাকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। এরপর অবস্থার অবনতি হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। তবে সাপ্তাহিক ছুটি থাকায় বিশেষজ্ঞ ডাক্তারের স্বল্পতার জেরে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার উভয় হাতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে তার দুই হাতের কয়েকটি আঙুল গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবিষ্যতে সেগুলোর কর্মক্ষমতা স্থায়ীভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, খুলনা জেলা পুলিশ জেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। জেলার প্রতিটি থানায় নিয়মিত কার্যক্রমের পাশাপাশি চেকপোস্ট স্থাপন, অপরাধ দমনে অভিযান পরিচালনা, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন নির্বাচনে রিপাবলিকানদের সমর্থনে ইলন মাস্কের ৩৬৬ মিলি

1

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

2

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

3

মার্কিন কংগ্রেসনারী ইলহান ওমারের বাড়িতে অভিবাসন এজেন্টদের ত

4

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

5

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী মন্দিরা, দোয়া চাইল

6

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড

7

প্রোগ্রামিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গুগল প্লেতে নতুন

8

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

9

পাটিগণিত শেখাতে এআইয়ের কার্যকারিতা, গবেষণায় ইতিবাচক ফল

10

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

11

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

12

ভোটার তালিকা সংশোধন চ্যালেঞ্জ: রাহুল গান্ধির আবেদনে নির্বাচন

13

দূতাবাস থেকে কিম্বারলি গিলফয়েলের পদত্যাগের নির্দেশ ট্রাম্পে

14

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

15

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

16

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

17

স্বর্ণ ও রুপার দাম কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০

18

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাষ্ট্রপতির আহ

19

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ ১০৩ বছর বয়সেও সক্রিয়, জানালেন

20