পার্বত্য জেলার গুইমারায় এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে খিল্যু মারমা নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার দুপুরে ভুক্তভোগী শিশুটি মাদ্রাসা থেকে ফেরার পথে খিল্যু মারমা শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নেয়। তবে প্রাথমিকভাবে ধর্ষণ হয়েছে, এমন আলামত পাওয়া যায়নি।
খবর পেয়ে সিন্ধুকছড়ি জোন ও গুইমারা থানার যৌথ অভিযান এবং স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়েছে। অভিযুক্ত খিল্যু মারমা থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।