Deleted
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদেশে বাংলাদেশিদের বিরুদ্ধে মামলার তথ্য সরকারকে জানানোর প্রত্যাশা ঢাকার

বিদেশে বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু হলে সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশের সরকারকে তা অবহিত করবে বলে ঢাকা প্রত্যাশা করে। এতে ওই নাগরিককে কনস্যুলার সহায়তা দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবরের বিষয়ে তথ্য আদান-প্রদানে ঘাটতি থাকার বিষয়টি সামনে আসায় রিয়াদের কাছে এর ব্যাখ্যা চেয়েছে ঢাকা।

হুমায়ুন কবির আরও বলেন, বাংলাদেশে কোনো সৌদি নাগরিক ফৌজদারি অভিযোগে গ্রেফতার হলে সৌদি কর্তৃপক্ষকে তা জানানো হবে। এতে তারা ওই নাগরিককে কনস্যুলার সহায়তা দিতে পারবে। অন্তত তাদের জানা উচিত যে তাদের একজন নাগরিক বাংলাদেশের মাটিতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন।

একইভাবে সৌদি আরবসহ অন্যান্য দেশও বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে এ ধরনের কার্যক্রমের বিষয়ে বাংলাদেশকে অবহিত করবে বলে ঢাকা প্রত্যাশা করে। এতে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া যাবে বলে উল্লেখ করেন তিনি।

এই ঘটনায় প্রতিবেদনে উল্লিখিত অপরাধের বিষয়টিকে গভীর হতাশাজনক উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় উদ্দেশ্যে মানুষ যে পবিত্র স্থান পরিদর্শন করেন, সেখানে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানে 'দত্তক ঘরজামাই' হওয়ার আইনি সুযোগ, বিদেশিরাও আবেদন কর

1

ইউটিউবার রাশেদুজ্জামান রাকিবের চিত্রনাট্যে শাকিব খানের ‘মহব্

2

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

3

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, তিনগুণ বাহিনী

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ

6

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

7

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

8

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

9

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

10

টম ক্রুজের ‘ডিগার’ সিনেমা ২৪৫ মিলিয়ন ডলার ক্ষতির মুখে

11

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

12

দক্ষিণ-পূর্ব এশিয়ার ধোঁয়াশা: সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দ

13

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

14

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

15

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

16

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

17

মিয়ানমারে প্রতারণা কেন্দ্র পরিচালনার দায়ে চীনে তিনজনের মৃত্য

18

গেইল-লুইসকে ছাড়িয়ে শাই হোপের রেকর্ড, ভারতের বিপক্ষে জয় ক্যার

19

নেপালের প্রধানমন্ত্রীর হিমালয় জলবায়ু সহযোগিতা প্রস্তাব

20