Deleted
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্তন ক্যানসার নিরাময়যোগ্য, লজ্জা নয় সচেতনতাই চাই

প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এবং সঠিক চিকিৎসা নিশ্চিত হলে স্তন ক্যানসার শতভাগ নিরাময় সম্ভব। তাই এই রোগ নিয়ে লজ্জা ও দ্বিধা দূর করে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

শনিবার স্তন ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মিলন হলে ‘স্তন ক্যানসারের বৈশ্বিক ও জাতীয় পরিস্থিতি বিশ্লেষণ ও উত্তরণের উপায়’ শীর্ষক এক সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলোচকরা নারীদের স্তন ক্যানসার নিয়ে লজ্জা ও দ্বিধা দূর করার আহ্বান জানান।

বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরাম (সিসিপিআর) ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে রাজধানীর শাহবাগ থেকে কারওয়ান বাজার পর্যন্ত গোলাপি শোভাযাত্রা ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।

দেশে স্তন ক্যানসার সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগনির্ণয়ের বার্তা নিয়ে এবার পালিত হলো দিবসটি। সিসিপিআর ২০১৩ সাল থেকে প্রতিবছর ১০ অক্টোবর বেসরকারিভাবে দিবসটি পালন করে আসছে।

সিসিপিআরের প্রধান সমন্বয়কারী অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার রাসকিনের সঞ্চালনায় সংলাপে বক্তারা সচেতনতা তৈরির পাশাপাশি সঠিক পরিসংখ্যানের জন্য জনগোষ্ঠীভিত্তিক ক্যানসার নিবন্ধন, স্ক্রিনিং ও চিকিৎসাসুবিধা সম্প্রসারণে জোর দেন।

সংলাপের প্রধান অতিথি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম সিদ্দিকী বলেন, স্তন ক্যানসার শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বড় হুমকি। প্রতিবছর দেশে হাজার হাজার নারী এই রোগে আক্রান্ত হচ্ছেন। তবে প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এবং সঠিক চিকিৎসা হলে স্তন ক্যানসার শতভাগ নিরাময় সম্ভব।

এ বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন বলেন, দেশে ক্যানসার চিকিৎসার সংকট আছে। তিনি প্রাথমিক অবস্থায় ক্যানসার নির্ণয়ের বিষয়টিতে জোর দেন।

সংলাপের মূল বক্তব্যে অধ্যাপক হাবিবুল্লাহ তালুকদার বলেন, এই প্রথম সরকারপ্রধান থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রোগ প্রতিরোধে প্রাধান্য দিয়ে নীতি ও পরিকল্পনা প্রণয়নের কথা বলছেন। এটি একটি ইতিবাচক দিক।

হাবিবুল্লাহ তালুকদার ক্যানসার প্রতিরোধ ও শুরুতেই নির্ণয়ের বিষয়টির জন্য স্বাস্থ্য বাজেটের শতকরা ৪০ ভাগ বরাদ্দ করা এবং বেসরকারি হাসপাতালে দরিদ্র রোগীদের সুযোগ নিশ্চিত করার বিষয়টিতে গুরুত্ব দেন।

জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি ও জনস্বাস্থ্যবিশেষজ্ঞ হালিদা হানুম আখতার, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গাইনি অনকোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক সাবেরা খাতুন, এ বিশ্ববিদ্যালয়ের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, সিসিপিআরের চেয়ারপারসন মোছাররত জাহান, জনস্বাস্থ্যবিশেষজ্ঞ আবু জামিল ফয়সাল, ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সৈয়দ হুমায়ুন কবীর, হীলের প্রতিষ্ঠাতা জেবুন্নেছা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র পরিচালক মসিহউদ্দিন শাকের প্রমুখ সংলাপে অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশ্মীরে ওয়াকফ বোর্ডের সমন্বিত জুমার খুতবার প্রস্তাবের বিরু

1

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

2

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

3

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

4

প্রোগ্রামিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গুগল প্লেতে নতুন

5

অপরিকল্পিত পর্যটনে বিপন্ন পাহাড়, ইকো-ট্যুরিজমের বিকল্প নেই

6

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

7

ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা নিয়ে মরিনিওর ক্ষোভ, বললেন ‘নির্লজ্জ

8

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

9

উন্নয়ন বাধাগ্রস্তকারী অপশক্তি প্রতিহতের আহ্বান স্বাস্থ্যমন্ত

10

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে: প্রতি

11

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

12

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

13

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

14

নরসিংদীতে মাদকসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা পলাতক

15

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

16

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

17

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

18

লিপ সেকেন্ড বিলোপের সিদ্ধান্ত নিতে বিশ্বের সময়রক্ষকদের বৈঠক

19

১৯৭৫-পরবর্তী সংকটে জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিক অধ্যায়

20