Deleted
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে: প্রতিমন্ত্রী ইশরাক

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, বিশ্ববিদ্যালয় জীবন মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এ সময় বৃহত্তর পরিসরে জীবনকে দেখার সুযোগ তৈরি হয়। আগামী দিনের ক্যারিয়ার গড়তে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণের পাশাপাশি নিজেদের দেশপ্রেমিক ও সৎ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য এ সময়টিকে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে ইতিবাচক অনেক বিষয় থাকে, আবার নেতিবাচক অনেক বিষয়ও সামনে আসে। কোনটি গ্রহণ করবেন, সেই সিদ্ধান্ত শিক্ষার্থীদের নিজেদের নিতে হবে। খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে এবং ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে প্রয়োজনীয় পরিশ্রম করতে হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় পরিবারের কাছ থেকে আলাদা থাকার কারণে ব্যক্তিগত স্বাধীনতা ও নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অনেক বেড়ে যায়। এ ক্ষেত্রে কোন বিষয়কে 'হ্যাঁ' এবং কোন বিষয়কে 'না' বলতে হবে, সেটি শিক্ষার্থীদের নিজেদেরই সিদ্ধান্ত নিতে হবে। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার নিজের অভিজ্ঞতা এবং আশপাশের মানুষের অভিজ্ঞতার আলোকে তিনি নবীন শিক্ষার্থীদের এসব পরামর্শ দেন।

কবি নজরুল সরকারি কলেজের উন্নয়ন প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে তিনি ও তাঁর পরিবার দীর্ঘদিন ধরে জড়িত। ঢাকা-৬ আসনের সংসদ সদস্য হিসেবে শিক্ষার মান ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করা তাঁর বিশেষ দায়িত্বের মধ্যে পড়ে।

তিনি বলেন, কলেজে একটি নতুন ভবনের নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। দ্রুততম সময়ে ভবনটির নির্মাণকাজ শেষ করে শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি বারবার তাগাদা দিয়েছেন। কলেজের অধ্যক্ষ ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি।

কবি নজরুল সরকারি কলেজে আধুনিক শিক্ষার জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানোর কথা জানিয়ে ইশরাক বলেন, সরকারি বাজেট বরাদ্দের মাধ্যমে প্রতিষ্ঠানটির মান উন্নয়নে কাজ করবেন। বিজ্ঞান ল্যাবরেটরি ও কম্পিউটার-সংক্রান্ত বিভিন্ন সুবিধা স্থাপনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে কাজ করবেন বলেও জানান তিনি।

কবি নজরুল সরকারি কলেজের জাতীয় রাজনীতিতে অবদানের কথা তুলে ধরে ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের রক্তাক্ত গণঅভ্যুত্থানে এই শিক্ষাপ্রতিষ্ঠানের চারজন শিক্ষার্থী জীবন দিয়েছেন। তাঁদের স্মৃতি ধরে রাখতে একটি চত্বর নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সুপারিশ করা হয়েছে, কার্যক্রম চলমান রয়েছে এবং এর নকশাও সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, জাতীয় রাজনীতিতে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের যে গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে, সেই ইতিহাস আগামী দিনেও ধরে রাখতে হবে। রাষ্ট্র নির্মাণ ও জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে কলেজের শিক্ষার্থীরা ভূমিকা রাখবেন বলে তিনি বিশ্বাস করেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কবি নজরুল সরকারি কলেজ অন্তর্ভুক্ত হওয়ায় নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানান ইশরাক হোসেন। এ দাবির দীর্ঘ আন্দোলন ও সংগ্রামে কলেজের শিক্ষার্থীদের জোরালো ভূমিকা ছিল বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের এই দাবিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছেন। তিনি যেমন কথা দিয়েছেন, তেমন কাজ করেছেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে ইশরাক হোসেন বলেন, বাবা-মা অনেক কষ্ট ও আশা নিয়ে সন্তানদের পড়াশোনার জন্য পাঠান। শিক্ষার্থীরা যেন তাঁদের বাবা-মায়ের প্রত্যাশা অনুযায়ী নিজেদের জীবনের উদ্দেশ্য সফলভাবে অর্জন করতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটিগণিত শেখাতে এআইয়ের কার্যকারিতা, গবেষণায় ইতিবাচক ফল

1

দিল্লিতে বিক্ষোভের সময় গ্রেপ্তার সিজেপির শৌরভ দাস ও আশুতোষ

2

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

3

১৯তম বিজেএস প্রিলিমিনারি ৩১ অক্টোবর, পরীক্ষা তিন কেন্দ্রে

4

যুক্তরাষ্ট্রে প্রায় শতাব্দী পর ফের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘ

5

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

6

বেহেশতে নারী-পুরুষ আলাদা থাকবেন কি? ইসলাম কী বলে

7

হুতির ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ সৌদির আকাশ প্রতিরক্ষাব্যবস্

8

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ গায়

9

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

10

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

11

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

12

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

13

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

14

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

15

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

16

দক্ষিণ-পূর্ব এশিয়ার ধোঁয়াশা: সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দ

17

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

18

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

19

প্রেমে ব্যর্থতার বিশ্ব রেকর্ড: আন্তর্জাতিক ব্যর্থতা দিবসে পি

20