Deleted
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেঘনায় মা ইলিশ নিধনের মহোৎসব, নেপথ্যে ছাত্রদল নেতার সিন্ডিকেট

ইলিশ উৎপাদন বৃদ্ধির জন্য গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির সব ধরনের মাছ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন মাছঘাটে রাজনৈতিক প্রভাব বিস্তার করে একাধিক সিন্ডিকেট চক্র অবাধে মা ইলিশ শিকারের মহোৎসবে মেতে উঠেছে। প্রশাসনের ঢিলেঢালা অভিযানের সুযোগ নিয়ে মেঘনায় মা ইলিশ শিকারের রীতিমতো উৎসবে নামেন রাজনৈতিক সিন্ডিকেট চক্রগুলো। এসব ইলিশ কিনতে সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত অপেক্ষা করেন শত শত ব্যবসায়ী।

গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সরেজমিনে উপজেলার বেশ কয়েকটি মাছঘাটে গিয়ে এমন দৃশ্য দেখা গেছে। রামগতি উপজেলার বিবিরহাট ওছখালী, ব্রিজঘাট, আসলপাড়া, টাঙ্কিরঘাট, আলেকজান্ডার, বালুরচর, বাংলা বাজার ও কমলনগর উপজেলার মতিরহাট, নবীগঞ্জ, নাজিরগঞ্জ, মাতাব্বরহাট, লুধুয়া ও পাটারিরহাট এলাকার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে নির্বিচারে চলছে মা ইলিশ শিকার।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যার পর রামগতি বাজার মাছঘাট সংলগ্ন মান্তাপাড়া নামক এলাকায় গিয়ে দেখা যায়, মাছ কিনতে প্রচুর বেপারি অপেক্ষমাণ। সাংবাদিকদের উপস্থিত দেখে বেশ কয়েকজন বেপারি মোটরসাইকেল নিয়ে দৌড়ে পালিয়ে যান। এসময় স্থানীয় জেলে ও মাছ বেপারীরা জানান, বিকেলে ৮ থেকে ১০টি নৌকা মাছ শিকারে নদীতে যায়। রাত ৭টা থেকে ৮টার মধ্যে মাছ নিয়ে তারা ঘাটে আসে।

তাদের অপেক্ষায় ক্রেতা ও বেপারীরা দাঁড়িয়ে থাকেন। আবার সারারাত ধরে ১২ থেকে ১৫টি নৌকা মাছ শিকার করে ভোরে ঘাটে আসে। তখন মানুষের ভিড় আরও বেশি হয়। এসব নৌকা কার বা কাদের নিয়ন্ত্রণে পরিচালিত হয় এমন প্রশ্নের উত্তরে উপস্থিত তিনজন বেপারি জানান, এগুলো লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, বিএনপির কর্মী ডলার নোমান ও হালিম মাঝির নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।

এছাড়া কমলনগরের মতিরহাট মাছঘাটে চরকালকিনি ইউনিয়ন যুবদল সভাপতি হুমায়ুন কবির ও ফারুক হোসেনের নেতৃত্বে ৫ থেকে ৭টি নৌকা নদীতে মা ইলিশ শিকার করছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই শুরু হয় মা ইলিশ ধরার মহোৎসব। চলে সারারাত ধরে। রাতে বেশ কিছু নৌকা ও ট্রলার নিয়ে জেলেরা ঝাঁকে ঝাঁকে নেমে পড়েন মেঘনায়। নদীতে নামা জেলেদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ছাত্রদল নেতা জাহাঙ্গীর, ডলার নোমান ও হালিম মাঝির সিন্ডিকেট চক্র তাদেরকে নদীতে মাছ শিকারের সহায়তা করছেন।

প্রতিদিন গড়ে প্রায় ৩০টির মতো ছোট-বড় ও মাঝারি নৌকা মেঘনায় মাছ শিকার করে। রামগতি বাজার মাছঘাট সংলগ্ন মান্তাপাড়া নামক এলাকায় জাহাঙ্গীরের পরিচালিত এ সিন্ডিকেটের সাথে চরগাজী ও বড়খেরী ইউনিয়ন ছাত্রদল ও যুবদলের বেশ কয়েকজন নেতাও জড়িত রয়েছেন বলে জানান ওই এলাকার দুইজন বিএনপি নেতা। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির ওই দুই নেতা বলেন, এগুলো বললে সমস্যা হয়। দলের নেতাকর্মীরা এতো বেপরোয়া হয়ে গেছে, কেউ কারো কথা শুনতে চায় না। মৎস্য অফিস ও নৌ পুলিশকে ম্যানেজ ছাড়া এ ধরনের কাজ করা অসম্ভব।

মাছ কিনতে আসা সিরাজ উদ্দিন ও রফিক মাঝি বলেন, নিষেধাজ্ঞার এ সময়ে তারা প্রায় এসে এ স্থান থেকে মাছ নিচ্ছেন। শুধু তারা নন, প্রায় ২ শতাধিক বেপারি নিয়মিত মাছ ক্রয় করছেন। পেটের দায়ে এবং ঋণের কারণে জেলেরা নদীতে নামতে বাধ্য হচ্ছেন। পুলিশসহ সকল সাইড ম্যানেজের দায়িত্বে রয়েছেন ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, ডলার নোমান ও হালিম মাঝি।

স্থানীয় রামগতি বাজারের ব্যবসায়ী ফজল করিম ও আবির হোসেন অভিযোগ করেন, এ বছর মা ইলিশ ধরা রুখতে নিষেধাজ্ঞাকালীন প্রশাসনের তৎপরতা এতটা ঢিলেঢালা, যা নজিরবিহীন। বিগত বছরগুলোতে প্রশাসনের কড়াকড়ি আরও বেশি ছিল। যার কারণে নির্বিচারে ইলিশ শিকার হচ্ছে।

উল্লেখ্য, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণের জন্য চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকাসহ দেশের সকল নদ-নদীতে সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ করেছে সরকার।

অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা মো. জাহাঙ্গীর আলম বলেন, রাজনীতি করার কারণে তার পক্ষে-বিপক্ষে শত্রু রয়েছে। তারা হয়তো এমন অভিযোগ করতেও পারে। তবে তিনি এ কাজের সাথে জড়িত নন।

রামগতি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শিবলী নোমান বলেন, সরকারের আইন অনুযায়ী ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ। এসময় কেউ যদি রাজনৈতিক প্রভাব বিস্তার করে নদীতে মাছ শিকারে সহায়তা করেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এতে আমাদের কোনো আপত্তি নেই। অপরাধীর পরিচয় অপরাধী।

রামগতির বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, জনবল সংকটসহ নানা কারণে এ বিশাল নদী পাহারা দিয়ে রাখা কষ্টকর। তবুও সাধ্য অনুযায়ী নৌ-পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে যাচ্ছেন। বিষয়টি তিনি খতিয়ে দেখে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ায় প্রথম মিশেলিন স্টার পেল ১১টি রেস্তোরাঁ

1

ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বাছাই: নিজের পেশাগত যাত্রার সঙ্গে

2

টিকটকে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার; অভিযুক্ত

3

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

4

সারজিস আলমের নামে ব্যঙ্গাত্মক ফটোকার্ড সত্য বলে প্রচার বিজেপ

5

জাপানে 'দত্তক ঘরজামাই' হওয়ার আইনি সুযোগ, বিদেশিরাও আবেদন কর

6

লিপ সেকেন্ড বিলোপের সিদ্ধান্ত নিতে বিশ্বের সময়রক্ষকদের বৈঠক

7

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

8

সংবিধানে রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ অন্তর্ভুক্তির দাবি

9

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

10

দক্ষিণ-পূর্ব এশিয়ার ধোঁয়াশা: সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দ

11

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামো: কবে থেকে বেতন পাবেন, ক

12

টিকটকে পরিচয়, ইউপি সদস্যের সঙ্গে পালালেন গৃহবধূ

13

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

14

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

15

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

16

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

17

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

18

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

19

নিউইয়র্ক সিটিতে ঘোড়ার গাড়ি নিষিদ্ধের প্রস্তাব অনুমোদনের অ

20