Deleted
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

চাঁদা চেয়ে ফোন, হুমকি ‘৫০ লাখ ১ কোটি হয়ে যাবে’; চট্টগ্রামে সাজ্জাদের সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে চাঁদা দাবি করে এক প্রবাসী ব্যবসায়ীকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগে সাব্বির হোসেন ওরফে সানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সাব্বির বিদেশে পলাতক চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের সহযোগী। তার বাড়ি সাতক্ষীরায় হলেও দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরের হামজারবাগে বসবাস করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত আগস্টে নগরের হামজারবাগের মোহাম্মদ ইউসুফ নামের এক প্রবাসীর ছেলে মোহাম্মদ শওকতকে ফোন করে চাঁদা দাবি করেন সাব্বির। শওকতও প্রবাসী ব্যবসায়ী। মুঠোফোনে সাব্বির তাকে হুমকি দিয়ে বলেন, ‘ভাইয়ের সঙ্গে যোগাযোগ করো। তাঁর সঙ্গে কথা বলো। ওনার কাতারের নম্বরটাতে যোগাযোগ করে ক্লিয়ার করে ফেলো। যদি ক্লিয়ার না করো, তবে ফ্যামিলির যেকোনো একজনের শরীর প্রথমে বোলতার বাসা বানিয়ে খেলা শুরু হবে। এরপর আস্তে আস্তে তোমার দিকে আসবে। তোমার বাবাকে কল দিলাম না। তিনি হার্টের রোগী, আবার মরেটরে যাবে। তাই তোমারে জানালাম।’

অভিযোগে আরও জানা যায়, চাঁদা চাওয়ার সময় সাব্বির বলেন, ‘একবার যদি ছেলেপুলে পাঠাতে হয়, ঘটনা ঘটাতে হয়, তবে ৫০ লাখ ১ কোটি হয়ে যাবে, কমবে না।’ এ হুমকির একটি অডিও রেকর্ড পুলিশের কাছে রয়েছে। হুমকির ঘটনার পর ইউসুফের ভবনের ফটকে গুলিও করা হয়। এ ঘটনার পর থেকে সাব্বিরকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘জিজ্ঞাসাবাদে জানা গেছে, বড় সাজ্জাদের কাছ থেকে মাসিক ৫০ হাজার টাকা বেতন পেতেন সন্ত্রাসী সাব্বির। কারাগারে থাকা ডেভিড ইমনের পরিবর্তে চাঁদাবাজি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্বও তাকে দেওয়া হয়েছিল। সাজ্জাদের পাশাপাশি তার সহযোগী বোরহান উদ্দিনের নির্দেশনায় মুঠোফোনে চাঁদা দাবি করে আসছিলেন সাব্বির।’

এসপি মাসুদ আলম আরও বলেন, ‘সাব্বির প্রকাশ্যে কম আসতেন। তার কাজ ছিল সাজ্জাদ ও বোরহানের নির্দেশনা অনুসারে ফোন করে চাঁদা দাবি করা। চাঁদার জন্য যে ব্যবসায়ী বা শিল্পপতিকে ফোন করা হবে, তার বিষয়ে আগে থেকেই বিস্তারিত তথ্য নিয়ে রাখা হতো। মূলত বড় সাজ্জাদ অন্য একটি দলের মাধ্যমে সেই তথ্য সংগ্রহ করতেন। সাব্বির ফোন করে নির্দিষ্ট ওই ব্যক্তিকে চাঁদার জন্য সময়সীমা বেঁধে দিতেন। না হলে লোক পাঠিয়ে হামলা কিংবা গুলির হুমকি দিতেন তিনি। হুমকি অনুযায়ী সশস্ত্র হামলাও করতেন।’

পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার সাব্বিরের বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ ও হাটহাজারী থানায় দুটি মামলা রয়েছে। তিনি চাঁদা দাবি করলেও বেশির ভাগ ক্ষেত্রে লোকজন ভয়ে মামলা করেননি।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০ জুন নগরের চান্দগাঁও কালুরঘাট শিল্প এলাকায় অস্ত্র উঁচিয়ে গুলি করতে দেখা গেছে সাব্বিরকে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে বিষয়টি ধরা পড়ে। এতে দেখা যায়, সড়কে দাঁড়িয়ে কারখানার দিকে তাক করে ফাঁকা গুলি ছুড়ছেন টি-শার্ট পরা সাব্বির। পরে সড়ক ধরে এগিয়ে যাওয়ার সময় পিস্তল উঁচিয়ে আবার গুলি করতে দেখা যায় তাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

1

জাপানে 'দত্তক ঘরজামাই' হওয়ার আইনি সুযোগ, বিদেশিরাও আবেদন কর

2

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

3

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

4

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

5

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

6

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: উৎপাদন বন্ধ, গণমাধ্যমকে তথ্য দি

7

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনল

8

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

9

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

10

পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

11

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: রাষ্ট্রদ্রোহ মামলায় ৪ জন গ

12

কানাডার কটেজ কান্ট্রি: নৈসর্গিক মাসকুকা

13

সাখালিনে জাপানি সাংবাদিক গ্রেপ্তার, গুপ্তচরবৃত্তির অভিযোগ

14

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

15

এনদ্রিকের নৈপুণ্যে ৭ মিনিটে ৩ গোল, রোমাকে ৪–৩ গোলে হারাল রিয

16

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

17

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

18

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

19

ভোটার তালিকা সংশোধন চ্যালেঞ্জ: রাহুল গান্ধির আবেদনে নির্বাচন

20