বেসরকারি উন্নয়নমূলক সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি) ৯ ক্যাটাগরির পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট পদসংখ্যা ২২০। নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হয়েছে। আবেদনের শেষ তারিখ ২২ নভেম্বর ২০২৬।
পদের বিবরণ ও বেতন:
১. পরিচালক (মাইক্রোফাইন্যান্স): ১টি পদ, বেতন আলোচনা সাপেক্ষে।
২. এলাকা ব্যবস্থাপক: ৫টি পদ, শিক্ষানবিশকালে মাসিক ৪৫,০০০ টাকা, স্থায়ী হলে সর্বসাকুল্যে ৪৭,৫৫০ টাকা।
৩. এইচআর অ্যান্ড অ্যাডমিন অফিসার: ১টি পদ, শিক্ষানবিশকালে মাসিক ৪০,০০০ টাকা, স্থায়ী হলে ৪৩,৮৫০ টাকা।
৪. শাখা ব্যবস্থাপক: ২৮টি পদ, শিক্ষানবিশকালে মাসিক ৩৮,০০০–৪০,০০০ টাকা, স্থায়ী হলে ৪৩,০০০ টাকা।
৫. অডিট অফিসার: ১০টি পদ, শিক্ষানবিশকালে মাসিক ৩০,০০০ টাকা, স্থায়ী হলে ৩৩,০০০ টাকা।
৬. ফিল্ড সুপারভাইজার: ২০টি পদ, শিক্ষানবিশকালে মাসিক ২৮,০০০ টাকা, স্থায়ী হলে ৩৩,০০০ টাকা।
৭. সিনিয়র ক্রেডিট অফিসার: ৬০টি পদ, শিক্ষানবিশকালে মাসিক ২৮,০০০ টাকা, স্থায়ী হলে ৩৩,০০০ টাকা।
৮. ক্রেডিট অফিসার: ৮০টি পদ, শিক্ষানবিশকালে মাসিক ২৫,০০০ টাকা, স্থায়ী হলে ২৮,০০০ টাকা। এইচএসসি পাসের ক্ষেত্রে শিক্ষানবিশকালে ২০,০০০ টাকা এবং স্থায়ী হলে ২৫,০০০ টাকা।
৯. হিসাবরক্ষক কাম আইটি সহকারী: ১৫টি পদ, শিক্ষানবিশকালে মাসিক ২২,০০০ টাকা, স্থায়ী হলে ২৬,০০০ টাকা।
আবেদনপত্র: হাতে লেখা পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত এবং মোবাইল নম্বরসহ আবেদনপত্র নির্বাহী পরিচালক, পিসিডি, রাধানগর মক্তব মোড়, পাবনা-৬৬০০ ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনের শেষ তারিখ ২২ নভেম্বর ২০২৬। বিস্তারিত তথ্য পিসিডির ওয়েবসাইটে পাওয়া যাবে।