Deleted
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরবনে বাঘের মুখোমুখি হয়েছি কয়েকবার: ইমন চৌধুরী

বাংলাদেশের প্রখ্যাত ভ্রমণকারী ইমন চৌধুরী বলেছেন, সুন্দরবন তাঁর সবচেয়ে প্রিয় ভ্রমণস্থান। তিনি এখন পর্যন্ত প্রায় ২০ বার সুন্দরবন ভ্রমণ করেছেন এবং বাঘের মুখোমুখি হয়েছেন কয়েকবার।

ইমন চৌধুরী বলেন, সুন্দরবনের পরিচ্ছন্নতা ও নীরবতা তাঁকে সবচেয়ে বেশি মুগ্ধ করে। রাতে আকাশের তারা ও চাঁদকে খুব কাছাকাছি মনে হয়। চারপাশে গাছ, নদী—সবকিছুর এক অদ্ভুত সমন্বয় আছে। এই নীরবতাকে তিনি ‘পিনড্রপ সাইলেন্স’ বলে অভিহিত করেন।

তিনি আরও বলেন, সুন্দরবনে গেলে মানুষ সুন্দরবনের নিয়ন্ত্রণে চলে যায়। জোয়ার-ভাটা থেকে শুরু করে কখন কোথায় যাওয়া যাবে, সবকিছুর জন্য সুন্দরবনের অনুমতি লাগে। তাই জায়গাটি তাঁর কাছে খুব রহস্যময় এবং প্রতিনিয়ত রূপ বদলায়।

প্রথম ২০০৫ সালে সুন্দরবনে যান ইমন চৌধুরী। সেই থেকে এখন পর্যন্ত প্রায় ২০ বার যাওয়া হয়েছে। এ বছরও অক্টোবর বা নভেম্বরে যাওয়ার আশা করছেন তিনি।

সুন্দরবনকে ঘিরে তাঁর অনেক গল্প ও রুদ্ধশ্বাস অভিজ্ঞতা আছে। একবার ডিমের চরে সন্ধ্যার পরও তিনি ও তাঁর দল অবস্থান করছিলেন। চাঁদের আলোয় চারপাশ দিনের মতো মনে হচ্ছিল। তখন হঠাৎ নাকে অদ্ভুত গন্ধ পেয়ে তিনি বাঘের উপস্থিতি টের পান। দ্রুত ছবি তুলে লঞ্চে ফিরে এসে জুম করে দেখেন, দূরে একটি অবয়ব দাঁড়িয়ে আছে, যা বাঘ বলে নিশ্চিত হন সবাই।

ইমন চৌধুরী লক্ষ্য করেছেন, এখন মানুষ বাঘকে আগের চেয়ে বেশি ভয় পায়। সাম্প্রতিক সময়ে এই পরিবর্তন তাঁর চোখে পড়েছে।

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সুন্দরবনে নানা পরিবর্তন এসেছে। সিডরের আগের সুন্দরবন ও পরের সুন্দরবনের মধ্যে কোনো মিল নেই। সিডরের আগে জঙ্গলটি অনেক সুন্দর ছিল, অনেকটা বাগানের মতো। সিডরের পর জঙ্গলের অনেক পরিবর্তন হয়েছে এবং এখনো পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি। অনেক কিছুই ভাঙাচোরা। সুন্দরবনের ওপর দিয়ে নিয়মিত ঝড় যায়, ফলে বনটি সব সময়ই ক্ষতির মধ্যে থাকে।

বিদেশে তাঁর প্রিয় জায়গা নেপাল। স্রষ্টা তাঁকে পৃথিবীর অনেক জায়গায় ঘোরার সুযোগ দিয়েছেন, তবে এখন পর্যন্ত নেপালই তাঁর সবচেয়ে প্রিয়। তাঁর মতে, একবার গিয়ে নেপালকে বোঝা সম্ভব নয়; আরও যেতে হবে, তারপর হয়তো নেপালের আসল অনুভূতিটা বুঝতে পারবেন। সুন্দরবনের পর পৃথিবীতে এখন পর্যন্ত নেপালকেই তিনি সবচেয়ে ভালো ‘গুড ভাইব’-এর জায়গা মনে করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগ ব্যাশের নতুন মৌসুমে হোবার্ট হারিকেন্সে ফিরলেন রিশাদ হোসে

1

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ব

2

মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার বিমানযাত্রায় হামলার অভিযোগে

3

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

4

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

5

অপু বিশ্বাসের 'প্রিয় বন্ধু ও বিজনেস মেন্টর' কে এই যুবক?

6

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

7

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

8

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

9

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

10

বাটামে ডেটা সেন্টারের কারণে পানি সংকট, স্থানীয়দের বিক্ষোভ

11

গেইল-লুইসকে ছাড়িয়ে শাই হোপের রেকর্ড, ভারতের বিপক্ষে জয় ক্যার

12

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

13

প্রেমে ব্যর্থতার বিশ্ব রেকর্ড: আন্তর্জাতিক ব্যর্থতা দিবসে পি

14

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

15

কৃত্রিম বুদ্ধিমত্তার চেয়ে দুধের নিরাপত্তা নিয়ম বেশি: মাইক্

16

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

17

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

18

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

19

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

20