Deleted
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

ব্রিটেনের বেটস ফার্ম এস্টেটে বসবাসকারী ৩৬ বছর বয়সী দাতব্যকর্মী হারউড সম্প্রতি তার বাড়ির সিঁড়ির ফাঁকে একটি পুরোনো চিঠি খুঁজে পেয়েছেন। চিঠিটি লেখা হয়েছিল ১২ আগস্ট ১৯৮২ সালে, অর্থাৎ হারউডের জন্মের আট বছর আগে। প্রায় ৪৪ বছর পর চিঠিটি খুঁজে পেয়ে কৌতূহলী হয়ে ওঠেন তিনি।

শিশুর হাতে লেখা হলেও চিঠির হাতের লেখা খুবই পরিপাটি বলে মনে হয়েছে হারউডের। চিঠিটির লেখককে খুঁজে বের করতে বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি ফেসবুক কমিউনিটি গ্রুপে সেটির ছবি ও তথ্য প্রকাশ করেন তিনি। পোস্ট দেওয়ার এক ঘণ্টার মধ্যেই কয়েকজন ব্যক্তি চিঠির লেখক র‍্যাচেল মাইলসকে শনাক্ত করে ট্যাগ করেন।

বর্তমানে ৫৪ বছর বয়সী মাইলস বাকিংহ্যামশায়ারের মিল্টন কেইন্সে শিক্ষকতা করছেন। এরপর তিনি নিজেই হারউডের সঙ্গে যোগাযোগ করেন। চিঠিটি লেখার প্রায় অর্ধশতাব্দী পর মাইলসের সঙ্গে যোগাযোগ করে বিবিসি।

মাইলস জানান, ১৯৮০-এর দশকে ব্লু পিটার নামের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানের প্রভাবে টাইম ক্যাপসুল তৈরি করা বেশ জনপ্রিয় ছিল। একদিন তার বাবা সিঁড়ির পেছনে একটি ফাঁকা জায়গা দেখতে পান। তখনই ভবিষ্যতের কারও জন্য সেখানে একটি চিঠি রেখে দেওয়ার কথা তার মাথায় আসে। তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম, ভবিষ্যতের জন্য সেখানে একটি চিঠি রেখে দেওয়া বেশ ভালো হবে। আর এখন কেউ সেটি খুঁজে পেয়েছে দেখে আমি সত্যিই আনন্দিত।’

মাইলস জানান, নিজের শৈশবের এসেক্সের দিনগুলোর কথা আবার মনে পড়ায় তার বেশ ভালো লেগেছে। তিনি বলেন, কাউন্টি ছেড়ে চলে যাওয়ার পরও এত মানুষ তাকে মনে রেখেছেন এবং পরিচিতদের সঙ্গে আবার যোগাযোগ হয়েছে—এটি তার কাছে খুবই ভালো লেগেছে।

চিঠিতে নিজের পরিবারের প্রায় কাউকেই উল্লেখ না করে শুধু তার পোষা বিড়াল কিজির নাম লিখেছিলেন মাইলস। বিষয়টি তাকে এখন বেশ হাসিয়েছে। তার ভাষায়, কিজি তখন ওই এলাকার কিংবদন্তি ছিল।

হারউড জানান, চিঠিটি হাতে নিয়ে ‘টু দ্য ফাইন্ডার’ বা ‘যিনি এটি খুঁজে পাবেন, তার জন্য’ লেখা অংশটি পড়ার সঙ্গে সঙ্গেই তার গায়ে কাঁটা দিয়ে ওঠে। তিনি বলেন, ‘আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে, চিঠিটি সেখানে আমার জন্মেরও আগে থেকে ছিল।’

হারউড ও তার পরিবার গত ১১ বছর ধরে বেটস ফার্ম এস্টেটে বসবাস করছেন। তবে মাইলস জানান, তার পরিবার সেখানে থাকত এমন সময়ে যখন জায়গাটি ছিল নির্মাণাধীন। তিনি ও তার বন্ধুরা তখন সেখানে খেলতেন।

চিঠিটি খুঁজে পাওয়ার পর হারউড মাইলসের জীবনের সঙ্গে নিজের জীবনের বেশ কিছু মিলও খুঁজে পান। মাইলসের জন্ম সাফোকের বুরি সেন্ট এডমন্ডসে, যে এলাকার কাছাকাছি হারউডের স্বামী জোনাথন ছোটবেলায় থাকতেন। এ ছাড়া, ওই বাড়িতে থাকার সময় দুজনেরই পোষা বিড়াল ছিল। এ কারণেই হারউড পরিবার বাড়িটিতে ওঠার সময় পেছনের দরজায় আগে থেকেই একটি বিড়ালের প্রবেশপথ বা ক্যাটফ্ল্যাপ দেখতে পেয়েছিল বলে মনে করেন হারউড।

চিঠির লেখককে খুঁজে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন হারউড। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার সময় তিনি এটিকে ‘দূরবর্তী সম্ভাবনা’ হিসেবে দেখেছিলেন। কিন্তু পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই লেখককে খুঁজে পাওয়ায় তিনি নিজেই বিস্মিত। হারউড বলেন, ‘এ ধরনের ঘটনার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম দারুণ একটি মাধ্যম। কারণ এর মাধ্যমে অনেক মানুষ একে অপরের সঙ্গে যুক্ত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

1

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

2

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

3

টিকটকে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার; অভিযুক্ত

4

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

5

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ ১০৩ বছর বয়সেও সক্রিয়, জানালেন

6

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

7

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

8

সাবেক তথ্যমন্ত্রীর এপিএস রেজাউল করিম গ্রেফতার

9

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

12

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর

13

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

14

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

15

এনদ্রিকের নৈপুণ্যে ৭ মিনিটে ৩ গোল, রোমাকে ৪–৩ গোলে হারাল রিয

16

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন: উৎপাদন বন্ধ, গণমাধ্যমকে তথ্য দি

17

ইরাসমাস মুন্ডাস প্রোগ্রাম বাছাই: নিজের পেশাগত যাত্রার সঙ্গে

18

সৌদি আরবের দুই বিমানবন্দর বন্ধ, ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

19

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

20