Deleted
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

ধ্রুব রাঠির বিরুদ্ধে আট বছরের পুরোনো মামলায় নতুন সমন জারি

ভারতের জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে আট বছরের পুরোনো এক ফৌজদারি মানহানির মামলায় নতুন করে সমন জারি হয়েছে। শনিবার দিল্লির সাকেত আদালত এই সমন জারি করেন। ধ্রুব রাঠি ভারত ছেড়ে বিদেশে চলে যাওয়ায় সমনটি দিল্লি লাগোয়া হরিয়ানার গুরুগ্রামে তাঁর বাড়ির দরজায় সাঁটিয়ে দেওয়া হয়েছে। আদালতে ওই মামলার শুনানির দিন ধার্য হয়েছে ৩ নভেম্বর।

ফৌজদারি মামলাটি দায়ের করেছিলেন বিকাশ সংকৃত্যায়ন ওরফে বিকাশ পান্ডে নামের এক ব্যক্তি, যিনি ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পেজ খুলেছিলেন। তাঁর অভিযোগ ছিল, ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে ‘বিজেপি আইটি সেল পার্ট ২’ নামে এক ভিডিও আপলোড করা হয়েছিল। সেই ভিডিওতে ধ্রুব নাকি দাবি করেছিলেন, বিকাশ বিজেপি আইটি সেলের দ্বিতীয় শীর্ষ কর্তা।

বিকাশের অভিযোগ, তাঁর (ধ্রুব) বিরুদ্ধে অসম্মানজনক ভুয়া খবর ছড়ানোর জন্য বিকাশ নাকি মহাবীর প্রসাদ নামের এক ব্যক্তিকে ৫০ লাখ রুপি ঘুষ দিতে চেয়েছিলেন। বিকাশের দাবি, ধ্রুব রাঠির ওই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ওই অভিযোগের দরুন তাঁর সম্মান নষ্ট হয়েছে। অতএব মানহানির ফৌজদারি মামলা।

ধ্রুবর আপলোড করা সেই ভিডিওটি দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রিটুইট করেছিলেন। তাতে তিনিও আইনের জালে ফেঁসে গিয়েছিলেন। কেজরিওয়ালকে সুপ্রিম কোর্টে ক্ষমা প্রার্থনা করতে হয়েছিল।

ওই মামলা রুজু হওয়ার পর ২০১৯ সালের জুলাইয়ে আদালত ধ্রুব রাঠিকে প্রথমবার সমন পাঠান। কিন্তু যেহেতু তিনি জার্মানি ও অস্ট্রিয়ায় বসবাস করেন, সেহেতু তা কার্যকর করা যায়নি। ফলে আইনি প্রক্রিয়ায়ও বিলম্ব ঘটে।

সিজেপি গঠন ও তাদের সরকারবিরোধী আন্দোলনকে ধ্রুব রীতিমতো সমর্থন করতে থাকেন। এতটাই যে কর্ণাটকের বেঙ্গালুরুতে সিজেপির আন্দোলনে যোগ দিতে তিনি জার্মানি থেকে কিছুদিনের জন্য ভারতে চলে আসেন। বেঙ্গালুরুর আন্দোলনে শামিল হওয়ার পর তিনি দিল্লিতেও আসেন ১০ অক্টোবর ‘যন্তর মন্তর ২.০’ অভিযানে অংশ নিতে। কিন্তু তাতে যোগ দেওয়ার আগেই তাঁকে পুলিশ আটক করে।

ধ্রুব রাঠির দেশে আসা এবং সিজেপির হয়ে আন্দোলনে শামিল হওয়ার খবর জানাজানি হওয়ার পর পুরোনো মামলা নতুন করে মাথাচাড়া দেয়। মামলাকারী বিকাশের আইনজীবী সাকেত আদালতে জরুরি আবেদন জানিয়ে বলেন, ধ্রুব রাঠি ভারতে এসেছেন। তা শুনে আদালত ১২ অক্টোবর বিশেষ সমন জারির অনুমতি দেন।

আইনজীবী বলেন, ওই সমন পৌঁছে দিতে তা নিয়ে আদালতের এক কর্মী নিজে দিল্লির লাগোয়া হরিয়ানার গুরুগ্রামে ধ্রুব রাঠির বাড়ি যান। কিন্তু ১৭ অক্টোবর নির্দিষ্ট ঠিকানায় গিয়ে তিনি দেখেন বাড়িতে তালা ঝুলছে। আজ শনিবার নতুন করে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ৩ নভেম্বর সেই পরোয়ানা কার্যকরের প্রতিবেদন আদালত খতিয়ে দেখবেন।

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে বিরোধীরা দেশজুড়ে আন্দোলন শুরু করেছে। রোববার দিল্লির রামলীলা ময়দানে বিরোধী জোটের ডাকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে আজ শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে জ্ঞানেশ কুমারকে ‘গণ–অভিশংসন’ করা হয়। ধ্রুব বিদেশ থেকে বিরোধীদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, দলমত–নির্বিশেষে সবার উচিত ‘গণতন্ত্র বাঁচাতে’ রামলীলা সমাবেশে যোগ দেওয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

1

সচিবালয়ের ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড, দ্রুত নিভিয়ে ফেলা হয়েছে

2

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

3

ফ্লাইদুবাই হামলার সন্দেহভাজনের সাথে সম্পর্ক অস্বীকার মেলবোর্

4

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

5

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

6

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

7

লিপ সেকেন্ড বিলোপের সিদ্ধান্ত নিতে বিশ্বের সময়রক্ষকদের বৈঠক

8

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

9

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ ১০৩ বছর বয়সেও সক্রিয়, জানালেন

12

প্রতি তিন মাসে বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি জানতে চান প্রধানম

13

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

14

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়ার আইনী যো

15

এপেক সম্মেলনে এআই অর্থনীতি নিয়ে আলোচনার সুযোগ

16

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

17

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

18

নিরাপত্তা ঝুঁকিতে রিয়াদের পর দাম্মামগামী ফ্লাইট স্থগিত করল

19

টিকটকে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার; অভিযুক্ত

20