Deleted
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৮ বছরে বেরোবি: বিস্তৃত শিক্ষার পরিসর, কাটেনি সংকট

২০০৮ সালের ১২ অক্টোবর উত্তরাঞ্চলের মানুষের উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। ১৮ বছর পূর্তিতে প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও গবেষণায় সম্প্রসারণ ঘটলেও আবাসন, শিক্ষক, ক্লাসরুম ও অবকাঠামো সংকট এখনও কাটেনি। বিশ্ববিদ্যালয়টি বর্তমানে ছয়টি অনুষদের অধীনে ২২টি বিভাগে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

৭৫ একরের সবুজে ঘেরা ক্যাম্পাসে রয়েছে চারটি একাডেমিক ভবন, কেন্দ্রীয় গ্রন্থাগার এবং ছেলেদের দুটি ও মেয়েদের একটি মিলিয়ে মোট তিনটি আবাসিক হল। উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে শিক্ষার পরিসর বাড়লেও শিক্ষার্থীদের মৌলিক সুযোগ-সুবিধার ঘাটতি রয়ে গেছে।

প্রায় ৮ হাজার শিক্ষার্থীর বিপরীতে আবাসিক হলগুলোতে আসন রয়েছে মাত্র ৮২৪টি। অর্থাৎ আবাসন সুবিধা পাচ্ছেন প্রায় ১০ শতাংশ শিক্ষার্থী, বাকি ৯০ শতাংশকে থাকতে হচ্ছে ক্যাম্পাসের বাইরের মেস ও ভাড়া বাসায়। এতে শিক্ষার্থীদের বাড়তি বাসাভাড়া ও খাবারের খরচ বহন করতে হচ্ছে। দূরবর্তী জেলা থেকে আসা শিক্ষার্থীদের জন্য এ ব্যয় পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বাড়তি চাপ তৈরি করছে এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তার ঝুঁকি রয়ে গেছে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক সংকটে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে বেরোবি। এখানে প্রায় ৮ হাজার শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন মাত্র ২০৪ জন, অর্থাৎ প্রতি ৪০ শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক। অথচ ইউজিসির মানদণ্ড অনুযায়ী প্রতি ২০ শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক থাকার কথা। ফলে একজন শিক্ষককে গড়ে ৮ থেকে ১০টি কোর্স নিতে হচ্ছে এবং অতিরিক্ত ক্লাস-পরীক্ষার চাপে গবেষণায় যথেষ্ট সময় দিতে পারছেন না।

আবাসনের পর বড় উদ্বেগ চিকিৎসাসেবা। প্রায় ৯ হাজার শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসক মাত্র চারজন এবং নার্স একজন। প্রতিদিন গড়ে প্রায় ১৫০ জন সেখানে চিকিৎসা নিতে আসেন। মেডিকেল সেন্টারে ২৪ ঘণ্টার চিকিৎসাসেবা, আবাসিক ব্যবস্থা ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ নেই। নির্দিষ্ট সময়ে খোলা থাকায় সন্ধ্যা বা রাতে অসুস্থ হলে শিক্ষার্থীদের বাইরে চিকিৎসা নিতে হয়।

বড় পরিসরের সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার ও সম্মেলনের জন্য স্বতন্ত্র অডিটোরিয়ামের প্রয়োজন। তবে প্রতিষ্ঠার ১৮ বছরেও একটি অডিটোরিয়ামের অপেক্ষায় রয়েছে বিশ্ববিদ্যালয়। এ ছাড়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্থায়ী শহীদ মিনারও নির্মিত হয়নি। ফলে অস্থায়ী ব্যবস্থায় শ্রদ্ধা নিবেদন করতে হয়।

সীমাবদ্ধতার মধ্যেও গবেষণায় সম্ভাবনা দেখাচ্ছে বেরোবি। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় স্থান পেয়েছেন। ২০২৬ সালের সেপ্টেম্বরে জাতীয় পর্যায়ের বাংলাদেশ ইনোভেশন ফেয়ারেও বিশ্ববিদ্যালয়ের চারটি উদ্ভাবনী গবেষণা প্রকল্প অংশ নেয়। এসব অর্জন গবেষণার সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি করেছে। তবে আন্তর্জাতিক পর্যায়ে ধারাবাহিক সাফল্যের জন্য প্রয়োজন পর্যাপ্ত গবেষণা বরাদ্দ, আধুনিক পরীক্ষাগার, গবেষণার উপকরণ ও সহযোগিতা।

বেরোবির ইতিহাসে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের আত্মত্যাগ এই বিশ্ববিদ্যালয়কে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। শিক্ষার্থীদের প্রত্যাশা তার স্মৃতি সংরক্ষণের পাশাপাশি ন্যায়বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা। শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা এবং জবাবদিহি বিশ্ববিদ্যালয়ের প্রতি আস্থা বাড়াতে পারে।

জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের প্রাণের দাবি ছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু)। বিভিন্ন সময়ে আন্দোলন, মানববন্ধন, সমাবেশ, স্মারকলিপি প্রদান এবং সর্বশেষ আমরণ অনশনের পর ব্রাকসুর তফসিল কয়েকবার ঘোষণা করা হয়েছিল। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের টালবাহানায় ও নানান জটিলতায় আলোর মুখ দেখেনি শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত এই প্লাটফর্ম। অন্যদিকে রাজনীতি নিষিদ্ধ থাকলেও ছাত্রদল ও ছাত্রশিবিরের রাজনীতি ঘিরে প্রশ্ন উঠেছে। এর মধ্যে ক্যাম্পাসে সংঘর্ষ-মারামারিসহ শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিও ব্যাঘাত ঘটেছে।

প্রতিষ্ঠার ১৮ বছর পূর্তিতে বেরোবির সামনে দুটি বাস্তবতা হাতছানি দিচ্ছে। একদিকে বিস্তৃত শিক্ষা কার্যক্রম ও গবেষণার সম্ভাবনা, অন্যদিকে আবাসন, চিকিৎসা ও অবকাঠামোর ঘাটতি। এসব সংকট নিরসনে পরিকল্পনার পাশাপাশি দৃশ্যমান বাস্তবায়নই হবে বড় চ্যালেঞ্জ। উত্তরাঞ্চলের মানুষের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এখন এই বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা নির্ভর করছে শিক্ষার মানের সঙ্গে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধার ব্যবধান কতটা কমানো যায় সেই হিসাব-নিকাশের ওপর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্ত, পুনর্গঠনে আসছে বড় পরিবর্তন

1

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে: প্রতি

2

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

3

শিক্ষার্থীদের দমিয়ে রাখার অভিযোগ শিবির সভাপতির, ঢাকা কলেজে

4

শখ থেকে পেশা: শখের কাজেই ক্যারিয়ার গড়ার নতুন ধারা

5

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

6

মুম্বাই বিক্ষোভে আটকের পর জেইন মেরির শরীরে আঘাতের দাগ, ছবি প

7

১৯তম বিজেএস প্রিলিমিনারি ৩১ অক্টোবর, পরীক্ষা তিন কেন্দ্রে

8

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

9

সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

10

ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয়

11

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

12

মাস্কের ডোজের নথি চেয়ে মামলা, শুনবে মার্কিন সুপ্রিম কোর্ট

13

সংবিধানে রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ অন্তর্ভুক্তির দাবি

14

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

15

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের বৈশ্বিক চ্যালেঞ্জ বাড়ছে

16

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

17

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনল

18

উচ্চশিক্ষিত বেকারত্ব: সংকট ও সম্ভাবনার খোঁজে

19

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

20