Deleted
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

মধ্যপ্রাচ্য সংকট এবং হরমুজ প্রণালিতে জাহাজে হামলার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামা করছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৩৯ সেন্ট কমে ১০৪ ডলার ৬৭ সেন্টে দাঁড়িয়েছে।

পাশাপাশি যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই ক্রুডের দাম কমে হয়েছে ৯৪ ডলার ৭ সেন্ট। আগেরদিন সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোয় হামলার পর তেলের দাম বেড়েছিল। তবে বৃহস্পতিবার সকালেই নতুন করে দরপতন হয়েছে।

গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে হামলার শিকার হয়ে ডুবে গেছে একটি কনটেইনার জাহাজ ও একটি পণ্যবাহী জাহাজ। ফলে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের পাশাপাশি তেলের বাজারে অনিশ্চয়তা চলছেই।

এদিকে গত ১০ দিনে হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরানের দাবি, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং গত মাসে আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার জবাবে তারা হামলা জোরদার করছে।

মূলত, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিতে নিরাপত্তাঝুঁকি বাড়ায় তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে জাহাজে তেল পরিবহনের ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ বাজারে দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

1

রিয়াদ বিমানবন্দর বন্ধ, শাহজালালে আটকে পড়েছেন হাজারো যাত্রী

2

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ১৪ শিক্ষক অবরুদ্ধ, অধ্যক্ষ বদলি কর

3

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে: প্রতি

4

১৯৭৫-পরবর্তী সংকটে জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিক অধ্যায়

5

বিগ ব্যাশের নতুন মৌসুমে হোবার্ট হারিকেন্সে ফিরলেন রিশাদ হোসে

6

পোপ লিও চতুর্দশের ফুসফুসে ক্যান্সার শনাক্ত, সফল অস্ত্রোপচার

7

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়াল

8

মাস্কের ডোজের নথি চেয়ে মামলা, শুনবে মার্কিন সুপ্রিম কোর্ট

9

শাহজালালে ৮২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

10

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

11

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর

12

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

13

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

14

কুড়িগ্রামে মাদকের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত, ব

15

ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা নিয়ে মরিনিওর ক্ষোভ, বললেন ‘নির্লজ্জ

16

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাষ্ট্রপতির আহ

17

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

18

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

19

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

20