Deleted
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

অভিমান ভুলে ব্যালন ডি’অর গালায় রিয়াল মাদ্রিদ

২০২৪ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কটের অভিমান ভুলে এবার লন্ডনে অনুষ্ঠিত ব্যালন ডি’অর গালায় অংশ নিচ্ছে রিয়াল মাদ্রিদ। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, আজ রাতে লন্ডনের থিয়েটার প্যালাডিয়ামে অনুষ্ঠিতব্য এই গালায় ক্লাবটির একটি প্রতিনিধিদল উপস্থিত থাকবে।

২০২৪ সালে শেষ মুহূর্তের সিদ্ধান্তে ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করেছিল রিয়াল মাদ্রিদ। ২০২৫ সালে ক্লাবটির একমাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নারী দলের ফুটবলার ক্যারোলাইন উইয়ার। কিন্তু এবার ক্লাব প্রতিনিধিদের পাশাপাশি রিয়ালের খেলোয়াড়রাও অনুষ্ঠানে থাকবেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহামরা অনুষ্ঠানে যাবেন। এমবাপ্পের উপস্থিতির কথা আলাদা করে নিশ্চিত করেছে আরএমসি স্পোর্ট। এবার ব্যালন ডি’অর জয়ের দৌড়ে রিয়ালের এই ফরাসি তারকা অন্যতম ফেভারিট।

ছেলেদের ব্যালন ডি’অরের মনোনীত ৩০ জনের তালিকায় আছেন রিয়ালের চার খেলোয়াড়—এমবাপ্পে, বেলিংহাম, ভিনিসিয়ুস ও কুকুরেয়া। বর্ষসেরা গোলকিপার ক্যাটাগরিতে থিবো কোর্তোয়া এবং বর্ষসেরা উদীয়মান ক্যাটাগরিতে আছেন ইয়ান দিওমান্দে। মেয়েদের বর্ষসেরা উদীয়মান ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন ফরোয়ার্ড ফেলিসিয়া শ্রোডার।

২০২৪ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের মাসখানেক আগে রিয়াল মাদ্রিদ মোটামুটি নিশ্চিত ছিল ট্রফিটি তাদের খেলোয়াড় ভিনিসিয়ুসের হাতেই উঠবে। চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ জয়ের পাশাপাশি মৌসুমের শেষ ভাগে দারুণ খেলেন ব্রাজিলিয়ান তারকা। বাজিকরদের চোখেও ব্যালন ডি’অর জয়ে তিনি ছিলেন ফেভারিট। কিন্তু প্যারিসের থিয়েটার দু শাতলেতে পুরস্কার দেওয়ার আগে রিয়াল জেনে যায়, ভিনিসিয়ুসের হাতে ট্রফিটি উঠছে না। এই ক্ষোভে ক্লাবটি ব্যালন ডি’অর গালা বয়কটের সিদ্ধান্ত নেয়।

ব্যালন ডি’অর বিজয়ী নির্বাচনের প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে বার্তা সংস্থা এএফপিকে রিয়ালের পক্ষ থেকে বলা হয়, ‘পুরস্কার দেওয়ার যে মানদণ্ড, তার ওপর ভিত্তি করে বিজয়ী হিসেবে যদি ভিনিসিয়ুসকে বেছে না নেওয়া হয়, তাহলে একই মানদণ্ড বিচারে কারবাহালকে বিজয়ী হিসেবে চিহ্নিত করা উচিত। যেহেতু এমন কিছু হয়নি, তাই এটা পরিষ্কার যে ব্যালন ডি’অর-উয়েফা রিয়াল মাদ্রিদকে সম্মান করে না। আর যেখানে সম্মান নেই, রিয়াল মাদ্রিদ সেখানে যায় না।’

সেবার ব্যালন ডি’অর জেতেন স্পেনের হয়ে ইউরো, ম্যানচেস্টার সিটির জার্সিতে প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ জেতা রদ্রি। এ নিয়ে তখন তুমুল শোরগোল হয়েছিল। রিয়াল অনুষ্ঠান বয়কট করায় তখনকার কোচ কার্লো আনচেলত্তি ও এমবাপ্পে ব্যক্তিগত পুরস্কার সরাসরি নিতে পারেননি।

পরের বছরও ব্যালন ডি’অর অনুষ্ঠান বয়কট করে রিয়াল। সংবাদমাধ্যমগুলো তখন দাবি করে, উয়েফা ও ব্যালন ডি’অর ট্রফির আয়োজক ফ্রান্স ফুটবল সাময়িকীর সঙ্গে বিরোধের নিষ্পত্তি না হওয়ায় টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠান বয়কট করে ক্লাবটি। তবে বিবিসি জানিয়েছিল, পুরস্কার দেওয়ার সেই সময় শিডিউল নিয়ে সমস্যায় পড়েছিল রিয়াল। সেবার মনোনয়ন পেয়েছিলেন বেলিংহাম, এমবাপ্পে ও ভিনিসিয়ুস।

রিয়ালের অবস্থান পরিবর্তনের কারণ এখনো সুনির্দিষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, এমবাপ্পের পুরস্কার জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ক্লাবটি। এ কারণে এবারের অনুষ্ঠানে তারা প্রতিনিধিদল পাঠাচ্ছে। গোল ডট কম জানিয়েছে, ব্যালন ডি’অর কর্তৃপক্ষের সঙ্গে নাকি দূরত্বও ঘুচেছে রিয়ালের।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, রিয়ালের পুরুষ ও নারী দল থেকে প্রতিনিধি থাকবে এবারের ব্যালন ডি’অর অনুষ্ঠানে। পাশাপাশি ক্লাবটির ব্যবস্থাপনা ও নির্বাহী পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধিদলও উপস্থিত থাকবে। তবে রিয়ালের প্রতিনিধিদলের উপস্থিতি মানেই এই নয় যে ট্রফিটি এবার এমবাপ্পের জয় নিশ্চিত। হ্যারি কেইন ও লামিনে ইয়ামালের মতো শক্ত প্রতিদ্বন্দ্বী আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

1

মিরপুরে জাহাঙ্গীরের সম্পদ সাম্রাজ্য এখন কার দখলে?

2

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

3

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

4

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবীণ ১০৩ বছর বয়সেও সক্রিয়, জানালেন

5

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

6

৪৪ বছর পর সিঁড়ির ফাঁকে মিললো ১৯৮২ সালের চিঠি

7

মার্কিন কংগ্রেসনারী ইলহান ওমারের বাড়িতে অভিবাসন এজেন্টদের ত

8

সৌদি আরবের দুই বিমানবন্দর বন্ধ, ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

9

ওপেনএআই অফিসে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপনের অভিযোগ সৌদি নাগর

10

বান্দরবানের গিটার স্কুল যেভাবে সবার মন জয় করছে

11

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

12

কৃষিতে আধুনিক প্রযুক্তি ও তরুণদের সম্পৃক্ততাই বদলে দেবে অর্থ

13

বাল্যবিবাহ কীভাবে মেয়েদের ভবিষ্যৎ ও অধিকার কেড়ে নেয়

14

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

15

দক্ষিণ-পূর্ব এশিয়ার ধোঁয়াশা: সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দ

16

মহামারীর সময় বাড়ি কেনা এক-তৃতীয়াংশ ক্রেতার অনুশোচনা

17

সৌদি বিমানবন্দরে মার্কিন কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ

18

শেকৃবি মাঠে সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা বাতিলের দাবি

19

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

20