Deleted
প্রকাশ : Oct 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম সিটি ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেল আবাহনী

বাংলাদেশ ফুটবল লীগে (বিএফএল) টানা দ্বিতীয় জয় পেয়েছে আবাহনী লিমিটেড। মুন্সীগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে চট্টগ্রাম সিটি ক্লাবকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে পাঁচে জায়গা করে নিয়েছে আকাশী-নীল শিবির। অন্যদিকে লীগে টানা চার ম্যাচেই হার দেখলো বন্দরনগরীর দল চট্টগ্রাম সিটি ক্লাব।

ড্র দিয়ে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম শুরু করেছিল আবাহনী। বিএফএলে পিডব্লিউডি স্পোর্টিং ক্লাবের বিপক্ষে গোলশূন্য ড্র করে তারা। ফেডারেশন কাপেও নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম সিটি ক্লাবের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। তবে বিএফএলের দ্বিতীয় রাউন্ডে ঢাকা ওয়ান্ডারার্সকে ৫-১ গোলে হারিয়ে জয়খরা কাটায় মারুফুল হকের শিষ্যরা। তৃতীয় রাউন্ডে সেই জয়ের ধারা ধরে রাখলো আবাহনী।

আবাহনীর শুরুর একাদশে খেলেন তিন নাইজেরিয়ান ও এক পাকিস্তানি ফুটবলার। অন্যদিকে চট্টগ্রাম সিটি ক্লাবের একাদশে একজন করে নেপালি, ঘানানিয়ান, মিশরীয় ও জাপানি ফুটবলার খেলেন। প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে খেলে আবাহনী। ষষ্ঠ মিনিটে রোস্তম ইসলামের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে চট্টগ্রাম। বাম দিক থেকে দূর পাল্লার শট নেন নাইজেরিয়ান মিডফিল্ডার মিকেল বাবাতুন্দে। চট্টগ্রামের গোলরক্ষক বাপ্পি হাসান সেই শট ঠেকানোর পর বক্সের মধ্যে রোস্তমের পা লেগে বল জালে জড়ায়। বিরতির আগে আবদুল্লাহ ওমরের অ্যাসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন অ্যান্থনি ওকাচি। প্রথমার্ধে আবাহনীর চারটি অন টার্গেট শটের বিপরীতে একটি শটও নিতে পারেনি চট্টগ্রাম সিটি ক্লাব।

বিরতির পর পাপন সিংকে উঠিয়ে শেখ মোরসালিনকে নামান কোচ মারুফুল হক। চট্টগ্রামের কোচ তিনটি পরিবর্তন আনেন। ৫৫ মিনিটে আবারো গোল হজম করে তারা। ওকাচির অ্যাসিস্ট থেকে গোল করে আল আমিন। ম্যাচের যোগ করা সময়ে এক গোল শোধ দেয় চট্টগ্রাম। মিশরীয় মিডফিল্ডার মোস্তফার অ্যাসিস্ট থেকে গোল করেন রাফায়েল ওনারবে। ম্যাচের পর আবাহনীর ফুটবলার ইয়াসিন খান বলেন, ‘এই সিজনে প্রথমবার নিজেদের হোমে ম্যাচ খেললাম। জয়ের ধারাবাহিকতা রাখতে চাই।’

দিনের আরেক ম্যাচে গাজীপুরের শহিদ বরকত স্টেডিয়ামে ৩০ মিনিটের সময় রাহুল জুনিয়রের গোলে লিড নেয় বাংলাদেশ পুলিশ। প্রথমার্ধের যোগ করা সময়ে আরামবাগকে সমতায় ফেরান সামুর জয় তঞ্জঙ্গা। ১-১ গোলে ড্র হয় ম্যাচটি। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষত পুলিশের।

গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির ম্যাচও ২-২ গোলে ড্র হয়। ব্রাদার্সের হয়ে গোল করেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও পাকিস্তানের ফরোয়ার্ড সৈয়দ আলী রেজা। আর রহমতগঞ্জের পক্ষে পেনাল্টি থেকে গোল করেন অভিষেক লম্বু। আরেকটি গোল আসে সাজ্জাত হোসেনের পা থেকে। চার ম্যাচে দুই পয়েন্ট নিয়ে তালিকার ১১ নম্বরে ব্রাদার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

1

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

2

তাইওয়ানের সঙ্গে সম্পর্কের জেরে প্যারাগুয়ে ও বেলিজের মন্ত্র

3

শোরুম ইনচার্জ পদে জনবল নিয়োগ দেবে র্যাংগস ইলেকট্রনিক্স

4

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

5

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

6

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

7

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

8

নিরাপত্তা ঝুঁকিতে রিয়াদের পর দাম্মামগামী ফ্লাইট স্থগিত করল

9

ইউটিউবার রাশেদুজ্জামান রাকিবের চিত্রনাট্যে শাকিব খানের ‘মহব্

10

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

11

পাকিস্তানে স্কুলের ছাদধসে শিক্ষকসহ নিহত ২৮

12

দূতাবাস থেকে কিম্বারলি গিলফয়েলের পদত্যাগের নির্দেশ ট্রাম্পে

13

টিকটকে পরিচয়, ইউপি সদস্যের সঙ্গে পালালেন গৃহবধূ

14

সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের দাবি ক্যাবের

15

জম্বি মেকআপে চুমুর দৃশ্যে মজার ঘটনা রোজ ম্যাকাইভারের

16

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, ৩ নদীবন্দরে সতর্কতা জারি

17

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

18

ভোটার তালিকা সংশোধন চ্যালেঞ্জ: রাহুল গান্ধির আবেদনে নির্বাচন

19

উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বাড়াবে সরকার: শিক্ষাম

20