Deleted
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবুধাবিতে আফগান পেসারদের পরিকল্পনার শিকার বাংলাদেশ

আবুধাবিতে চলমান টেস্টের প্রথম দিনেই ৩১৭ রান দিয়ে বাংলাদেশের ৮ উইকেট তুলে নিয়েছে আফগানিস্তানের বোলাররা। বিশেষ করে দলটির তিন পেসার মিলে শিকার করেছেন ৭ উইকেট। দিন শেষে আফগান পেসার ইয়ামিন আহমেদজাই এই সাফল্যের পেছনের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। দ্বিতীয় সেশনে মুশফিকুর রহিম ও মুমিনুল হককে আউট করে বাংলাদেশকে চাপে ফেলেন তিনি।

নিজেদের পরিকল্পনা নিয়ে আহমেদজাই বলেন, ‘প্রথম সেশনের পর আমাদের পরিকল্পনা ছিল, তারা একটু আক্রমণাত্মক ব্যাটিং করছিল। আমরা চেয়েছিলাম, নিজেদের পরিকল্পনায় অটল থেকে তাদের শট খেলতে দিতে। তারা যেভাবে খেলতে চায়, খেলুক। কিন্তু আমরা আমাদের পরিকল্পনা বদলাব না।’

এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। এই সিদ্ধান্তই সঠিক ছিল বলে মনে করেন আফগানিস্তানের পেসার। তিনি বলেন, ‘এই ধরনের উইকেটে আগে ব্যাটিং করাই ভালো। তবে শেষ পর্যন্ত দিনটা আমাদের জন্য ভালো গেছে।’

পরে লিটনের ক্যাচ নিয়ে তিনি বলেন, ‘আমি অনেক ক্যাচ নিয়েছি। তবে এটা ভালো ক্যাচ ছিল। দিনের শেষ দিকে ক্যাচটা নিতে হয়েছে, বেশ চেষ্টা করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি ক্যাচটা নিতে পেরেছি।’

মুশফিককে আউট করার পরিকল্পনা প্রসঙ্গে এই পেসার বলেন, ‘মুশফিককে আউট করার আগেও আমি বেশ কয়েকটি বল অফ স্টাম্পের বাইরের দিকে, পাঁচ ও ছয় নম্বর স্টাম্প বরাবর করেছি। আমি চেয়েছিলাম, আমার লাইনেই খেলতে বাধ্য হোক সে। কিন্তু দুর্ভাগ্যবশত, সে সেভাবে খেলছিল না। হঠাৎ সিদ্ধান্ত নিলাম, একটু সোজা বল করব। বলটা কিছুটা রিভার্স সুইং করল, আর আমি তার উইকেট পেয়ে গেলাম।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

1

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

2

মার্কিন জনগণের বড় অংশ: ট্রাম্প নিজের অর্থনৈতিক স্বার্থকে সর্

3

আইওটি কী ও কীভাবে কাজ করে

4

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

5

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, ৩ নদীবন্দরে সতর্কতা জারি

6

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

7

উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বাড়াবে সরকার: শিক্ষাম

8

এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্ত, পুনর্গঠনে আসছে বড় পরিবর্তন

9

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

10

সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুথি হামলা, রাজধানীতে ক্ষেপ

11

প্রতি তিন মাসে বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি জানতে চান প্রধানম

12

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাষ্ট্রপতির আহ

13

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

14

সংবিধানে রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ অন্তর্ভুক্তির দাবি

15

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

16

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

17

দক্ষিণ-পূর্ব এশিয়ার ধোঁয়াশা: সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দ

18

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

19

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

20