Deleted
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

টঙ্গী থেকে উদ্ধার মোটরসাইকেলটি তাহসিফের, নিশ্চিত করল পিবিআই

টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা মোটরসাইকেলটি বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) বলে নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ রোববার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন পিবিআইয়ের আইন ও গণমাধ্যম শাখার পুলিশ সুপার মো. আবু ইউসুফ।

গত বুধবার বিকেলে ঢাকার তুরাগ নদের যে স্থান থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়, তার ৫০ গজ দূরের টঙ্গী মাজার বস্তি এলাকা থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পিবিআইয়ের পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, তাহসিফ মিরপুর ২ নম্বরের একটি শোরুম থেকে মোটরসাইকেলটি কিনেছিলেন।

পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান বলেন, ২০২২ সালে তাহসিফ এই মোটরসাইকেলটি কেনেন। সেটির এখনো কোনো নিবন্ধন হয়নি। তাহসিফ নিখোঁজ হওয়ার আগে যে বন্ধুস্থানীয় ছোট ভাইয়ের ডাকে বাসা থেকে বেরিয়েছিলেন, সেই আহমেদ শাহরিয়ার রেজা দীপের তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

তাহসিফের মৃত্যুর ঘটনায় রাজধানীর উত্তরখান থানায় করা হত্যা মামলায় দীপ এখন চার দিনের রিমান্ডে রয়েছেন। মামলাটি নৌ পুলিশ তদন্ত করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ও সেনাবাহি

1

১৯তম বিজেএস প্রিলিমিনারি ৩১ অক্টোবর, পরীক্ষা তিন কেন্দ্রে

2

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

3

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

4

স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী মন্দিরা, দোয়া চাইল

5

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

6

ইমরান খানের ঘাঁটিতে জরুরি অবস্থা, স্কুল-ইন্টারনেট বন্ধ

7

টিকটকে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার; অভিযুক্ত

8

মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার বিমানযাত্রায় হামলার অভিযোগে

9

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

10

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

11

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

12

অস্ট্রেলিয়ায় প্রথম মিশেলিন স্টার পেল ১১টি রেস্তোরাঁ

13

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

14

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

15

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

16

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

17

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

18

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

19

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

20