Deleted
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে পুত্রবধূর মৃত্যু নোয়াখালীতে

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সাড়ে ১০ ঘণ্টার ব্যবধানে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শ্বশুরের মৃত্যুর পর কাঁদতে কাঁদতে অজ্ঞান হওয়ার পর পুত্রবধূর মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে শ্বশুর এবং গতকাল রোববার সকালে পুত্রবধূ মারা যান।

মারা যাওয়া শ্বশুরের নাম মো. মফিজুর রহমান (৭০)। তিনি সুবর্ণচর উপজেলার চর আমানউল্যাহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় কৃষক ছিলেন তিনি। তাঁর পুত্রবধূর নাম রাহিনা আক্তার (৩২)। তিনি মফিজুরের মেজ ছেলে মো. আলমগীর হোসেনের স্ত্রী।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. কামাল উদ্দিন জানান, মফিজুর রহমান অত্যন্ত স্নেহশীল একজন মানুষ ছিলেন। পরিবারের সবাইকে তিনি আগলে রাখতেন। বিশেষ করে মারা যাওয়া ওই পুত্রবধূকে শ্বশুর-শাশুড়ি অত্যন্ত স্নেহ করতেন। শ্বশুরকেও নিজের বাবার মতোই ভালোবাসতেন ওই পুত্রবধূ।

কামাল উদ্দিন বলেন, ‘শনিবার রাত ১১টার দিকে মফিজুর রহমানের মৃত্যু হয়। তাঁর মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন ওই পুত্রবধূ। আহাজারি করতে করতে গতকাল ভোরের দিকে জ্ঞান হারান তিনি। এরপর পল্লিচিকিৎসক ডেকে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যেই গতকাল সকাল সাড়ে নয়টার দিকে গৃহবধূও মারা যান।’

গতকাল স্থানীয় আজিজিয়া কচ্ছপ মার্কেট জামে মসজিদ মাঠে বেলা সাড়ে ১১টার দিকে শ্বশুর এবং সন্ধ্যার পর পুত্রবধূর জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে জানান ইউপি সদস্য কামাল উদ্দিন। তিনি বলেন, ‘শ্বশুরের মৃত্যু এবং তাঁর শোকে পুত্রবধূরও মারা যাওয়ার এমন হৃদয়বিদারক ঘটনায় এলাকার মানুষ অত্যন্ত শোকাহত।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

1

সৌদি আরবের দুই বিমানবন্দর বন্ধ, ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

2

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

3

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

4

ফ্লাইদুবাই হামলার সন্দেহভাজনের সাথে সম্পর্ক অস্বীকার মেলবোর্

5

‘নগদ’ বিক্রির পরিকল্পনা নেই, লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে:

6

পরাজিত শক্তির মদদে নাশকতা চালানো হচ্ছে: রিজভী

7

মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার বিমানযাত্রায় হামলার অভিযোগে

8

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

9

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

10

দূতাবাস থেকে কিম্বারলি গিলফয়েলের পদত্যাগের নির্দেশ ট্রাম্পে

11

জাপানে 'দত্তক ঘরজামাই' হওয়ার আইনি সুযোগ, বিদেশিরাও আবেদন কর

12

বাল্যবিবাহ কীভাবে মেয়েদের ভবিষ্যৎ ও অধিকার কেড়ে নেয়

13

মিয়ানমারে প্রতারণা কেন্দ্র পরিচালনার দায়ে চীনে তিনজনের মৃত্য

14

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

15

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

16

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড

17

টিকটকে পরিচয়, ইউপি সদস্যের সঙ্গে পালালেন গৃহবধূ

18

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

19

১৯৭৫-পরবর্তী সংকটে জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিক অধ্যায়

20