বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের দেশ। ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। এই অধিকার সমুন্নত রাখার পাশাপাশি সবার নিরাপত্তা নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
সরকারি বিভিন্ন বরাদ্দ বাড়ানো হয়েছে জানিয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রতি মাসে মন্দিরের পুরোহিত ও সেবায়েতরা মাসিক ভাতা পাবেন। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি ছিলো তা বাস্তবায়নের অংশ হিসেবেই এটি করা হচ্ছে। আবহমান কাল থেকে চলে আসা সম্প্রীতি কোন ভাবেই যেন নষ্ট না হয় সরকার সে চেষ্টা করছে বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।