Deleted
প্রকাশ : Oct 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

নিউগিনি প্রোপার্টিজে ভাঙচুর মামলায় মিজানুর ও বিকাশের জামিন মঞ্জুর

রাজধানীর ইসিবি চত্বরে ‘নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড’-এর প্রকল্প ভাঙচুর, লুটপাট ও চুরির মামলায় মো. মিজানুর রহমান এবং বিকাশ চন্দ্রের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মারুফ রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ দুই আসামির জামিনের আবেদন ছিল। শুনানিতে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষ উপস্থিত ছিল। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

গত ২৮ সেপ্টেম্বর বিকেলে ডিবি গুলশান বিভাগের একটি দল পশ্চিম মাটিকাটা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করে। পরদিন ২৯ সেপ্টেম্বর তাঁকে কারাগারে পাঠানো হয়। ১ অক্টোবর তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ৭ অক্টোবর রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

৪ অক্টোবর বিকাশ চন্দ্র সরকারকে মাগুরা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। তাঁকেও রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে নিউগিনি প্রকল্পের কার্যালয় ও আশপাশের স্থাপনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ব্যাপক হামলা–ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আশপাশের কয়েকটি বাড়ি ও স্থাপনায়ও ভাঙচুর হয়। এ ঘটনায় নিউগিনি প্রপার্টিজের পরিচালক সাইফুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে মামলা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

1

টিকটকে পরিচয়, ইউপি সদস্যের সঙ্গে পালালেন গৃহবধূ

2

তাইওয়ানের সঙ্গে সম্পর্কের জেরে প্যারাগুয়ে ও বেলিজের মন্ত্র

3

ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ডের লাইভস্ট্রিম বাতিল করলেন ট্

4

নরসিংদীতে মাদকসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা পলাতক

5

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ গায়

6

আইওটি কী ও কীভাবে কাজ করে

7

সাবেক তথ্যমন্ত্রীর এপিএস রেজাউল করিম গ্রেফতার

8

হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি কেটি জাকারিয়ার আইনী যো

9

প্রেমে ব্যর্থতার বিশ্ব রেকর্ড: আন্তর্জাতিক ব্যর্থতা দিবসে পি

10

পররাষ্ট্রনীতিতে 'বাংলাদেশ ফার্স্ট' বলতে কী বোঝানো উচিত?

11

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

12

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

13

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

14

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ১৪ শিক্ষক অবরুদ্ধ, অধ্যক্ষ বদলি কর

15

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

16

সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক বিরোধে নিহত ১, আটক ১

17

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

18

শখ থেকে পেশা: শখের কাজেই ক্যারিয়ার গড়ার নতুন ধারা

19

নিউইয়র্ক সিটিতে ঘোড়ার গাড়ি নিষিদ্ধের প্রস্তাব অনুমোদনের অ

20