টঙ্গীর চেরাগআলী এলাকায় একটি ওষুধ কারখানায় আগুন লেগেছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। এ ছাড়া ঘটনাস্থলে আরও ৩টি ইউনিট যাচ্ছে বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।