Deleted
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির পাশে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাতটার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের কাওয়ালীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই ভাই হল মুয়াজ মিয়া (৭) ও আরাফাত মিয়া (৬)। তারা ওই গ্রামের আবদুস সাত্তারের ছেলে। আবদুস সাত্তারের আরেক ছেলে তোয়াবের বয়স দুই বছর।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাতটার দিকে মুয়াজ ও আরাফাত বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে মুয়াজ প্রতিবেশী নুরেছা খাতুনের পল্লী বিদ্যুতের মিটারের আর্থিং তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ছোট ভাই আরাফাত তাকে বাঁচাতে গেলে সে-ও বিদ্যুৎস্পৃষ্ট হয়।

সে সময় তাদের মা-বাবা বাড়ির গোয়ালঘরে গাভির দুধ সংগ্রহ করছিলেন। দুই শিশুর চিৎকার শুনে তাঁরা ছুটে গিয়ে তাদের উদ্ধার করেন। কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাঈম হাসান প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই বিদ্যুৎস্পৃষ্ট ওই দুই শিশুর মৃত্যু হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, মিটারের আর্থিংয়ের জন্য থাকা তারটি কোনোভাবে বিদ্যুতায়িত হয়েছিল। দুই শিশুর মৃত্যুতে পরিবারের কোনো অভিযোগ নেই। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কার্যালয় থেকে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে জানিয়ে পল্লী বিদ্যুতের কেন্দুয়া আঞ্চলিক কেন্দ্রের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ওমর ফারুক বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরপুরে জাহাঙ্গীরের সম্পদ সাম্রাজ্য এখন কার দখলে?

1

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

2

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

3

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

4

সারের ডিলারশিপে দুর্নীতির অভিযোগ, জামায়াতের ছয় দাবি

5

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

6

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

7

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

8

জাপানে 'দত্তক ঘরজামাই' হওয়ার আইনি সুযোগ, বিদেশিরাও আবেদন কর

9

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

10

ট্রাম্পের সংবাদ কাভারেজ বন্ধের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বি

11

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

12

সাবেক উপমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আর নেই

13

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, তিনগুণ বাহিনী

14

দুর্গাপূজায় দেবের 'দেশু ৭' মুক্তি, শুভশ্রীর সঙ্গে সপ্তম জুটি

15

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

16

সংবিধানে রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগ অন্তর্ভুক্তির দাবি

17

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

18

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

19

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

20