Deleted
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানে পারমাণবিক ও স্থল হামলা চালাব না, বললেন ট্রাম্প

ইরানে কোনো পারমাণবিক ও স্থল হামলা চালানো হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে তিনি বলেন, "আমি ইরানে কোনো পারমাণবিক অস্ত্র ব্যবহার করব না। আর ইরানে স্থল সেনা পাঠানোর বিষয়টিও আমি দেখছি না।"

তবে ট্রাম্পের এই বক্তব্যের আগে বৃহস্পতিবার সকালে খবর বের হয় যে, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ভাবছেন তিনি এবং দেশটিতে 'ম্যাসিভ অর্ডানেন্স এয়ার ব্লাস্ট বোমা' ব্যবহারের পরিকল্পনা করছেন। এটি মার্কিন বাহিনীর কাছে থাকা সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা। এগুলোর একেকটির ওজন প্রায় ১০ টন। সর্বশেষ ২০১৭ সালে আফগানিস্তানে এ বোমা ব্যবহার করা হয়েছিল।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই বোমা ব্যবহারের সম্ভাবনা রয়েছে। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন প্রেসিডেন্ট ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় আছে।

আলজাজিরা আরও বলেছে, ট্রাম্প বলছেন তিনি আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালাতে যাচ্ছেন না। তবে এটি স্পষ্ট যে, তেহরানের ওপর কেমন হামলা চালানো হবে এবং কোন সময় চালানো হবে সেটি বিবেচনা করছেন ট্রাম্প।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটিগণিত শেখাতে এআইয়ের কার্যকারিতা, গবেষণায় ইতিবাচক ফল

1

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

2

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ১৪ শিক্ষক অবরুদ্ধ, অধ্যক্ষ বদলি কর

3

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

4

সেলমা ব্লেয়ারের বিরুদ্ধে হামলার নতুন অভিযোগ, জামিন মঞ্জুর

5

যুক্তরাজ্যের বিমানঘাঁটি হামলার পরিকল্পনার জন্য ইরানকে দায়ী

6

সৌদিগামী ১০৩ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ১৫ হাজার ৭৭৯ যাত্রী

7

ইন্দোনেশিয়ার ধোঁয়াশায় সিঙ্গাপুরগামী ফায়ারফ্লাইয়ের ফ্লাই

8

দেশ ও দেশের বাইরে গুপ্ত গোষ্ঠী ষড়যন্ত্রের জাল বুনছে: রিজভী

9

সৌদি বিমানবন্দরে মার্কিন কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ

10

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

11

গাজীপুরে লে-অফের প্রতিবাদে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

12

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

13

মহিপুরে ধরা পড়লো প্রায় ২ কেজি ওজনের ইলিশ, কেজি ৩৫০০ টাকা

14

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

15

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

16

রংপুরে প্রশাসনের সমালোচনায় এমপি মাহবুবুর রহমান, ভিডিও ভাইরা

17

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ও সেনাবাহি

18

সৌদি জোটের হামলার জবাবে আরামকোতে হুথি হামলা, রাজধানীতে ক্ষেপ

19

চুয়েটে সংকট কাটেনি, উপাচার্য ছাড়া বিশ্ববিদ্যালয় চালাবেন কীভা

20