একজন সংসদ সদস্যের (এমপি) হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে অর্থ দাবি করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জানার পর এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) গোলাম কিবরিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে সতর্কতামূলক বার্তা দেন।
সতর্কবার্তায় বলা হয়, এমপির হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কোনো বার্তা, অনুরোধ বা আর্থিক লেনদেনের প্রস্তাব এলে কেউ যেন টাকা পাঠানোসহ কোনো ধরনের লেনদেন না করেন। একই সঙ্গে ব্যক্তিগত তথ্য বা ওটিপি না দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তায় সাড়া দিয়ে কেউ অর্থ পাঠিয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
নম্বরটির নিয়ন্ত্রণ কীভাবে নেওয়া হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।