Deleted
প্রকাশ : Oct 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে ক্ষেপণাস্ত্র হামলায় ডুবল দুই জাহাজ

ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর গত ২৪ ঘণ্টায় হরমুজ প্রণালির কাছে ডুবে গেছে কনটেইনার ও পণ্যবাহী দুই জাহাজ। গতকাল বুধবার সামুদ্রিক নিরাপত্তাবিষয়ক কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন।

গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এ নৌপথের আশপাশে জাহাজে হামলা বেড়েছে। ইরান বলছে, দেশটির বন্দরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং গত মাসে আরোপ করা কঠোর মার্কিন নিষেধাজ্ঞার জবাবে হামলা জোরদার করা হচ্ছে।

সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সিঙ্গাপুরের পতাকাবাহী জিএফএস প্রাইড নামের একটি ছোট কনটেইনারবাহী জাহাজ হরমুজ প্রণালি পার হতে গিয়ে ডুবে যায়। সিঙ্গাপুরের সামুদ্রিক ও বন্দর কর্তৃপক্ষ গতকাল এক বিবৃতিতে জানায়, হামলায় জিএফএস প্রাইডে আগুন ধরে যায়। পরে ডুবে যায় এটি। জাহাজের ২১ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

পৃথক হামলায় ক্ষতিগ্রস্ত অ্যান্টিগুয়া ও বারবুডার পতাকাবাহী কেপ দাও নামের একটি জাহাজ প্রণালির কাছে ডুবে যায়। আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, গত ২৩ সেপ্টেম্বর ক্ষেপণাস্ত্রসদৃশ কোনো বস্তুর আঘাতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরে গতকাল ডুবে যায় সেটি। সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ওই হামলায় একজন নাবিক নিহত হয়েছিলেন। হামলার পরপরই অন্য নাবিকদের সরিয়ে নেওয়া হয়।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক জাহাজটির ব্যবস্থাপনা প্রতিষ্ঠান পিওনিজ শিপম্যানেজমেন্ট এফজেডইর সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। আইএমওর জাহাজ দুর্ঘটনাসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালিতে ডুবে যাওয়া দ্বিতীয় ও তৃতীয় জাহাজ জিএফএস প্রাইড ও কেপ দাও।

সিঙ্গাপুরের সামুদ্রিক ও বন্দর কর্তৃপক্ষ বলেছে, ‘হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে অব্যাহত হামলার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘বিনা উসকানিতে এ ধরনের হামলা চালানো হচ্ছে। এর কোনো যৌক্তিকতা নেই ও তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।’

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক জিএফএস প্রাইডের ব্যবস্থাপনা প্রতিষ্ঠান জিএফএস শিপ ম্যানেজমেন্ট এফজেডইর সঙ্গেও তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। সামুদ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মারিস্কস গতকাল বলেছে, ‘সাম্প্রতিক ঘটনাগুলো আবারও প্রমাণ করছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি এখনো রয়ে গেছে।’ প্রতিষ্ঠানটি আরও বলেছে, ‘শুধু তেলবাহী ট্যাংকার নয়, কনটেইনারবাহী জাহাজ ও পণ্যবাহী জাহাজও গুরুতর হুমকিতে আছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি বিমানবন্দরে মার্কিন কর্মীদের চলাচলে কড়া বিধিনিষেধ

1

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

2

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

3

চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালীতে পালাক্

4

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

5

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

6

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

7

পাঠকের ছবি: ১৫ অক্টোবর ২০২৬

8

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

9

মার্কিন কংগ্রেসনারী ইলহান ওমারের বাড়িতে অভিবাসন এজেন্টদের ত

10

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া কমাতে শুকনো বরফ ছড়ানোর পরিকল

11

আইসিসির ওপর মার্কিন নিষেধাজ্ঞা 'অগ্রহণযোগ্য': নোবেল শান্তি প

12

সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য

13

দক্ষিণ-পূর্ব এশিয়ার ধোঁয়াশা: সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দ

14

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

15

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

16

টাটা গ্রুপে অন্তর্কোন্দল: আস্থার সাম্রাজ্যে চাপ

17

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

18

এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ

19

নরসিংদীতে মাদকসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা পলাতক

20