Deleted
প্রকাশ : Oct 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

গ্রামীণ কল্যাণের বকেয়া কর আদায়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গ্রামীণ কল্যাণের বকেয়া কর আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকার সংশ্লিষ্ট কর কমিশনারসহ বিবাদীদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১২ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে রায় দুটি প্রকাশ করা হয়। এর মধ্যে একটি ১৫ পৃষ্ঠার এবং অন্যটি ৩২ পৃষ্ঠার।

গত ১০ সেপ্টেম্বর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট দুটি খারিজ করেন। ৩২ পৃষ্ঠার রায়ে আইন অনুযায়ী যতো দ্রুত সম্ভব গ্রামীণ কল্যাণের কাছ থেকে বকেয়া কর আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ঢাকার সংশ্লিষ্ট কর কমিশনারসহ বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে। অন্য রায়ে নোটিশ জারির মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

২০১২-১৩ থেকে ২০১৬-১৭ পর্যন্ত পাঁচ করবর্ষের কর দাবি নিয়ে রিট দুটি করেছিলো গ্রামীণ কল্যাণ। গ্রামীণ টেলিকমের সঙ্গে চুক্তির আওতায় গ্রামীণফোনে বিনিয়োগ থেকে পাওয়া অর্থের করযোগ্য ধরন নিয়ে বিরোধের সূত্রপাত। গ্রামীণ কল্যাণের দাবি করা অর্থ লভ্যাংশ হিসেবে গণ্য হবে, নাকি ‘অন্যান্য উৎস থেকে আয়’ হিসেবে বিবেচিত হবে—তা নিয়ে কর কর্তৃপক্ষের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। কর কর্তৃপক্ষের মতে, ওই অর্থ লভ্যাংশ নয়, বরং সুদ বা বিনিয়োগ থেকে পাওয়া আয়।

এর আগে ২০২৪ সালের ৪ আগস্ট অন্য একটি হাইকোর্ট বেঞ্চ রিট দুটি খারিজের রায় দিলেও ২৯ আগস্ট তা প্রত্যাহার করে নেন। বেঞ্চের এক বিচারক আগে মামলাগুলোতে সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করায় রায় প্রত্যাহার করা হয়। পরে প্রধান বিচারপতির নির্দেশে মামলাগুলো নতুন বেঞ্চে শুনানি হয়।

উল্লেখ্য, গ্রামীণ কল্যাণের প্রতিষ্ঠাতা সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে স্কুলের ছাদধসে শিক্ষকসহ নিহত ২৮

1

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

2

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

3

১.৩ বিলিয়ন ডলারে বিক্রি হলো ডেটিং অ্যাপ বাম্বল

4

ডিম ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা বাণিজ্যমন্ত্রীর

5

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

6

চোরাই মোটরসাইকেল কাণ্ডে যুবদল নেতা সোহাগ বহিষ্কার, কারাগারে

7

সৌদি হামলায় বগুড়ার শাহেদ নিহত, স্ত্রীর অপেক্ষা স্বামীর মরদেহ

8

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

9

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

10

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর

11

কুড়িগ্রামে মাদকের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত, ব

12

সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নতুন নির্দেশনা দিলো মাউশি

13

শচীনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার রানের মালিক কোহলি

14

নিউইয়র্ক পুলিশের বলপ্রয়োগ পর্যালোচনার নির্দেশ মেয়র মামদান

15

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

16

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ফনসেকার সঙ্গে বিচ্ছেদ ভিন

17

চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালীতে পালাক্

18

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিক

19

সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃত্যু, তদন্ত

20