Deleted
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেশত্যাগের নির্দেশের পর ইমরান খানকে শোকজ নোটিশ, বম্বে হাইকোর্টে আবেদন

ভারত সরকারের কাছ থেকে দেশত্যাগের নির্দেশ পাওয়ার পর বম্বে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন অভিনেতা ইমরান খান। শনিবার হাইকোর্টে আবেদন জানিয়ে তাঁর আইনজীবীরা বলেছেন, এই নির্দেশ একতরফা, অকারণ এবং ভুল ধারণাপ্রসূত। তাঁরা আরও argue করেন, ‘ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া’ (ওসিআই) কার্ডপ্রাপকদের এমন কোনো শর্ত দেওয়া নেই যে তাঁরা কোনো বিক্ষোভে অংশ নিতে পারবেন না।

বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি মহেশচন্দ্র ত্রিপাঠির এজলাসে আগামীকাল সোমবার এই আবেদনের শুনানি হতে পারে। ইমরানের আরজি, দ্রুত এই আবেদনের নিষ্পত্তি করা হোক।

ইমরানকে ২৮ অক্টোবরের মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়েছিল ‘ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’ (এফআরআরও)। ইমরানের আইনজীবীরা ওই নির্দেশকে ‘অসাংবিধানিক’ বলেছেন।

ইমরানের বিরুদ্ধে অভিযোগ, বিদেশি নাগরিক হয়েও তিনি ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন। সে কারণেই তড়িঘড়ি দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়। তাঁকে জানানো হয়েছিল, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক এবং ওসিআই কার্ডধারী। যদিও সেই কার্ডপ্রাপকেরা দেশে কোনো সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিতে পারেন না।

ইমরান ওই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে গেছেন। তাঁর আরজি, প্রথমত, এমন কোনো শর্ত ওসিআই কার্ডধারীদের জন্য নেই। দ্বিতীয়ত, তিনি কোনো দলের সদস্য নন। কোনো বিক্ষোভের মধ্যে গিয়ে পড়া এবং বিনা বাধায় চলাচলের অধিকার থাকার বিষয়ে মন্তব্য করা অপরাধ হতে পারে না। তৃতীয়ত, বক্তব্য না শুনেই তাঁকে দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। গোটা বিষয়ই অসাংবিধানিক, একতরফা ও ভুল ধারণাপ্রসূত। আবেদনে বলা হয়েছে, এটা ‘সরকারি ঔদ্ধত্য ও ক্ষমতার অপব্যবহারের চরমতম নিদর্শন’।

ইমরানের আরজি, তাঁর আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনো দমনমূলক ব্যবস্থা যেন না নেওয়া হয়। তাঁকে যেন জবরদস্তি বিদেশে পাঠানো না হয়। তাঁর বিরুদ্ধে কোনো ‘লুক আউট’ নোটিশও যেন জারি করা না হয়।

লক্ষণীয়, ইমরান যেদিন বম্বে হাইকোর্টে আবেদন জানাচ্ছেন, সেদিনই এফআরআরও তাঁকে আরও একটি নোটিশ পাঠায়। সেই নোটিশ আদতে একটি শোকজ বা কারণ দর্শানোর চিঠি। তাতে বলা হয়েছে, কেন তাঁর ওসিআই কার্ড বাতিল করা হবে না।

ইমরানের আইনজীবীদের কাছে এটা একটি বড় হাতিয়ার। প্রশ্ন উঠছে, তড়িঘড়ি দেশ ছাড়ার নির্দেশ দেওয়ার পর তাঁকে শোকজ করা হলো কেন। তা হলে কি ধরে নিতে হবে, ইমরানের বক্তব্য না শুনেই তাঁকে দেশত্যাগের নির্দেশ দেওয়াটা ভুল হয়েছিল। সেই স্বীকারোক্তিরই নিদর্শন ওই দ্বিতীয় নোটিশ। ওই নোটিশের মধ্য দিয়ে এটাও বোঝা যাচ্ছে, এফআরআরও প্রথামাফিক ব্যবস্থা নেয়নি। তাই ত্রুটি সংশোধনের চেষ্টা করছে।

ইমরানের আইনজীবী জুলফিকার মেমন দ্বিতীয় নোটিশ সম্পর্কে গণমাধ্যমে বলেন, ‘নতুন নোটিশটি পর্যালোচনা করা হচ্ছে। আদালতে শুনানির সময় এই দ্বিতীয় নোটিশের বিষয়টি স্পষ্ট হবে। আমরা জানতে চাইব, কোন নোটিশ প্রণিধানযোগ্য। প্রথমটি, না দ্বিতীয়টি। দ্বিতীয় নোটিশটি গুরুত্বপূর্ণ হলে প্রথমটি অকার্যকর হয়ে যায়।’

ইমরান তাঁর আবেদনে বলেছেন, তাঁকে বলির পাঁঠা করা হচ্ছে। মনে হচ্ছে, এর মধ্যে অন্য কোনো কারণ আছে। বলা হয়েছে, সংবিধানের ১৪ অনুচ্ছেদ ওসিআই কার্ডধারীদের সমতার অধিকার দিয়েছে, ২১ অনুচ্ছেদ দিয়েছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার অধিকার। ওই নোটিশ স্থগিত রাখার আবেদন জানিয়ে বলা হয়েছে, তা না হলে এটা হবে ন্যায়বিচারের নীতির পরিপন্থী। তা হবে ভারতীয় সংবিধানকে উপহাসের শামিল। বোঝাই যাচ্ছে, ওই নোটিশ, যেখানে তাঁকে দেশত্যাগ করে চলে যেতে বলা হয়েছে, তা জারি করার আগে একেবারেও ভাবনাচিন্তা করা হয়নি। খেয়ালের বশে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে বিপজ্জনক মনে করা হলে ভারতীয় কর্তৃপক্ষ ওসিআই কার্ড বাতিল করে দিতে পারে। নাগরিকত্ব আইনের ৭ডি (ই) ধারায় সেই অধিকার দেওয়া হয়েছে।

৪৪ বছর বয়সী অভিনেতা ইমরান খান ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে তাঁর জন্ম। তিনি জনপ্রিয় অভিনেতা আমির খানের ভাগনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

1

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

2

দুই হোয়াটসঅ্যাপ গ্রুপ ও সাবেক সেনাদের প্ল্যাটফর্ম: দেবাশীষ-

3

মুম্বাই বিক্ষোভে আটকের পর জেইন মেরির শরীরে আঘাতের দাগ, ছবি প

4

এলপিজি ব্যবসায়ীদের ৭ দফা দাবি, না মানলে ১৬-১৭ অক্টোবর সব দো

5

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্

6

প্রাক্তনের প্রতি টান কাটতে গড়ে ৮ বছর লাগে: গবেষণা

7

দক্ষিণ-পূর্ব এশিয়ার ধোঁয়াশা: সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ইন্দ

8

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ১৪ শিক্ষক অবরুদ্ধ, অধ্যক্ষ বদলি কর

9

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

10

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

11

শিক্ষার্থীদের দমিয়ে রাখার অভিযোগ শিবির সভাপতির, ঢাকা কলেজে

12

ট্রাম্পের সংবাদ কাভারেজ বন্ধের ঘটনায় যুক্তরাষ্ট্রের বিচার বি

13

জলবায়ু পরিবর্তনে উপকূলীয় নারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিক

14

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

15

এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্ত, পুনর্গঠনে আসছে বড় পরিবর্তন

16

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

17

মহিপুরে ধরা পড়লো প্রায় ২ কেজি ওজনের ইলিশ, কেজি ৩৫০০ টাকা

18

১৯৭৫-পরবর্তী সংকটে জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিক অধ্যায়

19

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

20