Deleted
প্রকাশ : Oct 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিআইডব্লিউটিসির লিখিত পরীক্ষার ফলাফল বাতিল, পুনরায় পরীক্ষা

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) একটি লিখিত পরীক্ষার ফলাফল বাতিল করা হয়েছে। ১৭ অক্টোবর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিআইডব্লিউটিসি এই সিদ্ধান্তের কথা জানায়। যুব উন্নয়ন অধিদপ্তরের অনিয়মের রেশ কাটতে না কাটতেই এই ঘটনায় সরকারি চাকরির পরীক্ষা নিয়ে এক হযবরল পরিস্থিতি আবার সামনে এসেছে।

বিআইডব্লিউটিসির ফার্মাসিস্ট, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং সহকারী ভান্ডার রক্ষকের মতো ৪৮টি পদের বিপরীতে আবেদন করেছিলেন প্রায় ১৭ হাজার চাকরিপ্রার্থী। ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রক্রিয়া শেষে চলতি বছরের ১৫ মে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং নির্ধারিত সময়ে ফলাফলও প্রকাশ করা হয়।

কিন্তু সম্প্রতি জারি করা নোটিশে জানানো হয়, পূর্বের ফলাফল ‘অনিবার্য কারণবশত’ বাতিল করা হলো এবং প্রার্থীদের পুনরায় লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর তা বাতিল করার কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি।

ফলাফল বাতিলের বিষয়ে জানতে চাইলে বিআইডব্লিউটিসির চিফ পার্সোনেল ম্যানেজার ও পরীক্ষা কমিটির সদস্যসচিব ফজলে রাব্বি প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশে আমরা এই পরীক্ষা বাতিল করেছি।’ সুনির্দিষ্ট কোনো অনিয়মের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বিস্তারিত কিছু না বলে আগামী রোববার যোগাযোগের পরামর্শ দেন।

সংস্থার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাদ পড়া পরীক্ষার্থীদের জন্য পুনরায় লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং এর তারিখ ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে কবে নাগাদ পরীক্ষা হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট রূপরেখা দেওয়া হয়নি। বারবার এমন পরীক্ষা বাতিল ও নোটিশের কারণে চাকরির প্রস্তুতি নেওয়া হাজারো তরুণ তীব্র মানসিক ও আর্থিক চাপে পড়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

1

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

2

মিয়ানমারে তরুণদের অপহরণ করে সেনাবাহিনীতে বাধ্যতামূলক নিয়োগ

3

৯৬ সামাজিক সুরক্ষা কর্মসূচি মিলবে এক ইউনিভার্সাল কার্ডে

4

ঢাবি ইংরেজি বিভাগে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ

5

দুর্গাপূজায় দেবের 'দেশু ৭' মুক্তি, শুভশ্রীর সঙ্গে সপ্তম জুটি

6

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়াল

7

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

8

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

9

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

10

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

11

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

12

টিকটকে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার; অভিযুক্ত

13

ইন্দোনেশিয়ায় দাবানলের ধোঁয়া কমাতে শুকনো বরফ ছড়ানোর পরিকল

14

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

15

মিরপুরে জাহাঙ্গীরের সম্পদ সাম্রাজ্য এখন কার দখলে?

16

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

17

হরমুজ প্রণালীতে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ বাণিজ্যিক জাহ

18

অপু বিশ্বাসের 'প্রিয় বন্ধু ও বিজনেস মেন্টর' কে এই যুবক?

19

ইউটিউবার রাশেদুজ্জামান রাকিবের চিত্রনাট্যে শাকিব খানের ‘মহব্

20