Deleted
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

পম্পেইয়ে সিলমোহরকৃত আলমারি থেকে মিলল প্রাচীন নিদর্শন

প্রায় দুই হাজার বছর আগে, ৭৯ খ্রিষ্টাব্দে মাউন্ট ভিসুভিয়াসের অগ্ন্যুৎপাতে ধ্বংস হয়ে গিয়েছিল প্রাচীন রোমান শহর পম্পেই। সম্প্রতি এ শহরের ধ্বংসস্তূপের নিচে সিল করা একটি কাঠের আলমারির সন্ধান পেয়েছেন প্রত্নতত্ত্ববিদেরা। সেখান থেকে পাওয়া গেছে প্রাচীন রোমানদের ব্যক্তিগত ব্যবহারের নানা জিনিসপত্র। পম্পেইয়ের ব্যস্ত রাস্তা ভিয়া ডেল’আবোন্দানজার পাশের একটি বাড়িতে আলমারিটি পাওয়া যায়। শিলালিপির সূত্র ধরে ধারণা করা হয়, বাড়িটি কর্নেলিয়াস ম্যাক্সিমাস নামের এক ব্যক্তির। ১৯১২ সালে বাড়িটির সামনের অংশ খোঁড়া হলেও ভেতরের কক্ষগুলো এত দিন অজানাই ছিল।

আলমারির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে প্রসাধনের সরঞ্জাম, কাচের তৈরি ছোট সুগন্ধির বোতল, চিমটা, ধূপদানি এবং ব্রোঞ্জের একটি লন্ঠন। তবে গবেষকদের সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে একটি শিশুর গলার হার। প্রাচীন রোমে এ ধরনের নেকলেসকে বলা হতো ‘ক্রেপুন্ডিয়া’। হারটিতে প্রাচীন মিসরীয় দেবতা বেস, রোমান দেবতা মার্কারিসহ বিভিন্ন দেবতার প্রতিকৃতিসংবলিত ২০টির বেশি ছোট লকেট ছিল। শিশুরা যখন হাঁটাচলা করত, তখন লকেটগুলো থেকে ঝুনঝুন শব্দ হতো। ফলে মা-বাবা সহজেই বুঝতে পারতেন সন্তান কোথায় আছে। এ ছাড়া সে যুগে মানুষের এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ানোর প্রবণতা ছিল বেশি। তাই শিশুর পারিবারিক পরিচয় শনাক্ত করতেও এ হার ভূমিকা রাখত।

আলমারিটিতে রান্নার পাত্র, ৩৮টি ব্রোঞ্জের মুদ্রা, সিসার বাটখারাসহ একটি কাঠের বাক্স ছিল। এসব দেখে গবেষকদের ধারণা, বাড়ির বাসিন্দা হয়তো কোনো ব্যবসায়ী ছিলেন। টাকাপয়সা ও ব্যক্তিগত জিনিসপত্র এভাবে ফেলে যাওয়া থেকে বোঝা যায়, অগ্ন্যুৎপাতের সময় বাসিন্দারা কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ পাননি। প্রাণ বাঁচাতে দ্রুত তাঁদের ঘর ছেড়ে পালাতে হয়েছিল। এমনকি ভাঁড়ার ঘরে থাকা মাটির একটি পাত্রে দুটি ইঁদুরের কঙ্কালও পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

1

শচীনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার রানের মালিক কোহলি

2

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

3

কৃষিতে আধুনিক প্রযুক্তি ও তরুণদের সম্পৃক্ততাই বদলে দেবে অর্থ

4

বেহেশতে নারী-পুরুষ আলাদা থাকবেন কি? ইসলাম কী বলে

5

নিরপেক্ষতার কঠোর প্রস্তাব প্রত্যাখ্যান করলো সুইজারল্যান্ড, ভ

6

১.৩ বিলিয়ন ডলারে বিক্রি হলো ডেটিং অ্যাপ বাম্বল

7

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

8

১৯৭৫-পরবর্তী সংকটে জিয়াউর রহমানের ভূমিকা ঐতিহাসিক অধ্যায়

9

পশ্চিম তীরের ফিলিস্তিনিরা ইসরায়েলের নির্বাচনে ভোটাধিকার থেক

10

নিদাল হাসানের মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের পরিকল্পনা রক্ষা কর

11

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

12

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনল

13

নানা কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত

14

মার্কিন অভিনেত্রী সেলমা ব্লেয়ার বিমানযাত্রায় হামলার অভিযোগে

15

গোলকিপারের ভুলে নরওয়ে হারল, রোনালদো ছাড়াই জিতল পর্তুগাল

16

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

17

মুম্বাই বিক্ষোভে আটকের পর জেইন মেরির শরীরে আঘাতের দাগ, ছবি প

18

বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম CTC News

19

এক জোড়া টিয়ার দাম ২ লাখ ৩০ হাজার টাকা, কারণ কী

20