Deleted
প্রকাশ : Oct 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ২৮

ইউক্রেনজুড়ে রাশিয়ার সাম্প্রতিক ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আইভান ভিহিভস্কি এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় বুধবার (৭ অক্টোবর) ইউক্রেনের একাধিক অঞ্চলে কয়েক দফায় এ হামলা চালায় রুশ বাহিনী। খবর দ্য গার্ডিয়ানের।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে উত্তর ইউক্রেনের চেরনিহিভ অঞ্চলের প্রিলুকি শহরে। প্রিলুকির আঞ্চলিক গভর্নর ভিয়াচেস্লাভ চাউস জানান, রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি পাঁচতলা আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ভবন ধসের ঘটনায় পাঁচ শিশুসহ অন্তত ২০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। একই শহরে আহত হয়েছেন অন্তত ৫৫ জন।

দুর্ঘটনাস্থলে ধসে পড়া অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপ সরাতে এক্সকেভেটর এবং উদ্ধারকর্মীরা কাজ করছেন। মই ব্যবহার করে ভবনের ওপরের তলাগুলো থেকে ১৫ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন জরুরি সেবা কর্মীরা।

প্রিলুকির এই হামলাকে রাশিয়ার অন্যতম ‘সবচেয়ে জঘন্য হামলা’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রুশ বাহিনী অত্যন্ত নির্মম ও উসকানিমূলকভাবে আঘাত হানতে চেয়েছিল। এটি ছিল তাদের চালানো সবচেয়ে নিকৃষ্ট হামলাগুলোর একটি।

এদিকে, বুধবার সন্ধ্যায় রাজধানী কিয়েভের শহরতলিতে একটি ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে দুজন নিহত হয়েছেন বলে কিয়েভের প্রসিকিউটর কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।

অপরদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, কৃষ্ণসাগরের ওডেসা বন্দরের দিকে যাওয়া ইউক্রেনীয় সামরিক সরঞ্জামবাহী একটি জাহাজে তারা সফলভাবে আঘাত হেনেছে। পাশাপাশি ইউক্রেনের বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর কথা জানালেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মস্কো।

কৃষ্ণসাগরে রাশিয়ার এ যুদ্ধের কারণে বাণিজ্য জাহাজের নিরাপত্তা পরিস্থিতি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন বুলগেরিয়ার প্রেসিডেন্ট ইলিয়ানা ইয়োতোভা। গত মঙ্গলবার বুলগেরিয়ার এক্সক্লুসিভ ইকোনমিক জোনে ড্রোন হামলায় দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়, যার একটি ডুবে যায় এবং অপরটি ক্ষতিগ্রস্ত হয়।

রাশিয়ার আক্রমণের জবাবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিকেরা রাশিয়ার ওপর নতুন ১ হাজার ৬৪৬টি নিষেধাজ্ঞা অনুমোদন করেছেন, যার মূল লক্ষ্য রাশিয়ার সামরিক শিল্প খাত। ইইউর তিন কূটনীতিক জানিয়েছেন, নতুন তালিকায় থাকা অর্ধেকেরও বেশি প্রতিষ্ঠান ও ব্যক্তি রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন চেইনের সঙ্গে সরাসরি জড়িত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববিদ্যালয় জীবনে খারাপ জিনিসকে 'না' বলতে শিখতে হবে: প্রতি

1

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

2

চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালীতে পালাক্

3

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ১৪ শিক্ষক অবরুদ্ধ, অধ্যক্ষ বদলি কর

4

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

5

এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ

6

পাকিস্তানে স্কুলের ছাদধসে শিক্ষকসহ নিহত ২৮

7

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

8

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

9

নির্মাণসামগ্রীর মূল্যবৃদ্ধি আবাসন খাতের প্রধান চ্যালেঞ্জ: র্

10

শেষ মাসে বউয়ের মন খারাপ, ডাক্তারের প্রেসক্রিপশনে ড্রেস কেনা

11

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়াল

12

ভোটার তালিকা সংশোধন চ্যালেঞ্জ: রাহুল গান্ধির আবেদনে নির্বাচন

13

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

14

ঢাবিতে নিকাব বিতর্ক ও শিক্ষককে বিরতি: শ্রেণিকক্ষটা তাহলে কার

15

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

16

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

17

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

18

প্রতি তিন মাসে বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি জানতে চান প্রধানম

19

বাংলাদেশে হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান কোনো ভেদাভেদ নেই: স

20