Deleted
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিকৃত ভিডিও নিয়ে জাহ্নবী কাপুরের ক্ষোভ প্রকাশ

‘দেবরা’র জনপ্রিয় গান ‘চুট্টামল্লে’র দৃশ্য ব্যবহার করে প্রযুক্তির মাধ্যমে বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। তার অভিযোগ, কোনো নারীর সম্মতি ছাড়া প্রযুক্তির অপব্যবহার করে তাকে যৌনভাবে উপস্থাপন করা অপরাধ এবং তা যৌন নিগ্রহের পর্যায়ে পড়ে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক দীর্ঘ পোস্টে বিষয়টি নিয়ে কথা বলেন জাহ্নবী। তিনি জানান, ‘চুট্টামল্লে’ গানে তার দৃশ্য ব্যবহার করে যৌন উত্তেজক কনটেন্ট তৈরি করা হয়েছিল। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে দেয়া হয়।

জাহ্নবী বলেন, প্রযুক্তির অপরাধমূলক ব্যবহারের মাধ্যমে নারীদের বস্তু হিসেবে উপস্থাপন করা এবং সম্মতি ছাড়া কল্পিত বিষয় ছড়িয়ে দেয়া অত্যন্ত ক্ষতিকর। তার দাবি, ইন্ডাস্ট্রির প্রায় প্রত্যেক নারীই কোনো না কোনোভাবে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।

অভিনেত্রী আরও বলেন, কোনো নারীর পোশাক, শরীর বা ব্যক্তিগত পছন্দ কখনোই তাকে হয়রানির অধিকার কাউকে দেয় না। একজন নারী কখন সম্মতি দেবেন বা না বলবেন, সেই সিদ্ধান্তকে সম্মান করা জরুরি।

জাহ্নবীর মতে, শারীরিক নিরাপত্তাহীনতার পাশাপাশি ডিজিটাল দুনিয়াতেও নারীরা নতুন হুমকির মুখে পড়ছেন। এ ধরনের ঘটনার সমাধানে শুধু নারীদের নিরাপত্তার কথা না বলে, অন্যের ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘনের মানসিকতা বন্ধ করতে হবে।

এ ঘটনায় প্রতিবাদ জানানোয় সহ-অভিনেতা জুনিয়র এনটিআরকে ধন্যবাদ জানিয়েছেন জাহ্নবী। এর আগে এনটিআর বিকৃত ভিডিওটির নিন্দা করে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

1

১২ বছর পর চীন-উত্তর কোরিয়ার নতুন সেতু উদ্বোধন

2

এনদ্রিকের নৈপুণ্যে ৭ মিনিটে ৩ গোল, রোমাকে ৪–৩ গোলে হারাল রিয

3

মাস্কের ডোজের নথি চেয়ে মামলা, শুনবে মার্কিন সুপ্রিম কোর্ট

4

ওপেনএআই অফিসে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপনের অভিযোগ সৌদি নাগর

5

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ

6

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

7

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত বাংলাদেশির অবস্থা আশঙ্কা

8

পোপ লিও চতুর্দশের ফুসফুসে ক্যান্সার শনাক্ত, সফল অস্ত্রোপচার

9

মিয়ানমারে প্রতারণা কেন্দ্র পরিচালনার দায়ে চীনে তিনজনের মৃত্য

10

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাষ্ট্রপতির আহ

11

পাঠকের ছবি: ১৫ অক্টোবর ২০২৬

12

বেডবাগ আক্রমণে রোম থেকে পার্থগামী কান্তাস ফ্লাইট বাতিল

13

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

14

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

15

পাবনার বেড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

16

জন্মদিনের রাত ১২টার এসএমএসে আপ্লুত অপু বিশ্বাস

17

নরসিংদীতে মাদকসক্ত ছেলেকে হত্যার অভিযোগে বাবা পলাতক

18

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ব

19

এলপিজি ব্যবসায়ীদের ৭ দফা দাবি, না মানলে ১৬-১৭ অক্টোবর সব দো

20