Deleted
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই

শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই। রম্যলেখক তাপস রায় তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মস্তিষ্কে রক্তক্ষরণসহ নানা শারীরিক জটিলতায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। ১৮ সেপ্টেম্বর দিবাগত রাত সোয়া ১২টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছিলেন, আখতার হুসেন মস্তিষ্কে রক্তক্ষরণজনিত ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং তার অবস্থা সংকটজনক।

হাসপাতালে তার পাশে ছিলেন ছেলে প্রমিত হুসেন। তিনি জানিয়েছিলেন, তার বাবা আগে থেকেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন। কয়েক দিন আগে রক্তচাপ কমে যাওয়া ও অন্যান্য শারীরিক জটিলতা দেখা দিলে তাকে ফার্মগেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে বারডেম হাসপাতালে নেয়ার পর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।

১৯৪৫ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেন আখতার হুসেন। তার পৈতৃক নিবাস নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে। বাবা টি.আই.এম. সিকান্দারের রেলওয়ের চাকরির সুবাদে তার শৈশব ও কৈশোর কেটেছে খুলনা, গফরগাঁও, কুলাউড়াসহ দেশের বিভিন্ন এলাকায়।

শিশুসাহিত্যিক হিসেবে দীর্ঘদিন বাংলা সাহিত্যে কাজ করেছেন আখতার হুসেন। পাশাপাশি সাংবাদিকতা ও গীতিকার হিসেবেও তার পরিচিতি ছিল। তিনি প্রথমা প্রকাশনের পাণ্ডুলিপি সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে বাংলা একাডেমি পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

1

যুক্তরাজ্যের বিমানঘাঁটি হামলার পরিকল্পনার জন্য ইরানকে দায়ী

2

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

3

শাহজালালে ৮২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

4

রাশিয়ায় জাপানি সাংবাদিক আটক, গুপ্তচরবৃত্তির অভিযোগ

5

রাজবাড়ীতে নৌকাবাইচে ধাক্কা, ডুবে যাওয়া নৌকার মাঝিদের মারধর

6

ব্যাংকে পরিবারতন্ত্রের সুযোগ রেখে আইন সংশোধনের খসড়া

7

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

8

নিউইয়র্ক সিটিতে ঘোড়ার গাড়ি নিষিদ্ধের প্রস্তাব অনুমোদনের অ

9

একাকীত্ব বাড়ছে চীনে, জনপ্রিয় হচ্ছে অর্থের বিনিময়ে সঙ্গসেব

10

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

11

আইওটি কী ও কীভাবে কাজ করে

12

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে চরমোনাই পীর

13

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

14

যুক্তরাষ্ট্রে প্রায় শতাব্দী পর ফের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের ঘ

15

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

16

১০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্

17

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

18

ঢাকা কলেজ হলের রিডিং রুমে ছাত্রদলের ডিজিটাল ঘড়ি উপহার

19

ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ডের লাইভস্ট্রিম বাতিল করলেন ট্

20