Deleted
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি, তদন্তে গোয়েন্দা সংস্থা

রাজধানীর প্রগতি সরণিতে অবস্থিত বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টাইপিক্যাল চাইনিজ ম্যান’ নামে একটি জি-মেইল অ্যাকাউন্ট থেকে পাঠানো ই-মেইলে এই হুমকি দেওয়া হয়। এতে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানো হবে।

হুমকি বার্তায় লেখা হয়েছে, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খ-২২৪ এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাবো। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখো যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। ৬ই অক্টোবর বেলা ১১টার দিকে এই হামলা করা হবে।’

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাজধানীর বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে একাধিক গোয়েন্দা সংস্থা।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক লিখিত বক্তব্যে বলা হয়েছে, ‘একটি অজ্ঞাত ই-মেইল আমরা পেয়েছি। বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। ইতিমধ্যে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে এবং আমরা তাদের কাছ থেকে প্রয়োজনীয় সবধরনের সহায়তা পাচ্ছি। এই মুহূর্তে আমরা আমাদের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ ব্র্যাক ইউনিভার্সিটি পরিবারের সকল সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি।’

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের কর্মকর্তা ফাতিয়াস ফাহমিদ বলেন, মেইলটা পাওয়ার পরই আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, ই-মেইলে কে বা কারা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ব্যাপক বম্বিং করা হবে হুমকি দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রোববার সন্ধ্যায়ই আমাদের থানায় এ বিষয়ে জিডি করা হয়েছে। আমাদের বিভিন্ন ইউনিট বিষয়টি নিয়ে কাজ করছে। হুমকির বার্তাটি কতটা বাস্তবসম্মত, তাও যাচাই করা হচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা পোটেনশিয়াল কোনো হুমকি না। এ ঘটনায় বাড্ডা থানায় সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করছে ডিবি’র সাইবার টিম।

ডিএমপি’র গোয়েন্দা (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তরিকুল ইসলাম বলেন, আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটার তালিকা সংশোধন চ্যালেঞ্জ: রাহুল গান্ধির আবেদনে নির্বাচন

1

আরজে মিত্তে: সেরিব্রাল পালসি সম্পর্কে আমাদের দৃষ্টিভঙ্গি বদল

2

বিসিবির কাভার্ড ভ্যান থেকে রাজশাহীর ক্রিকেটারদের ৮ লাগেজ গায়

3

কাশ্মীরে ওয়াকফ বোর্ডের সমন্বিত জুমার খুতবার প্রস্তাবের বিরু

4

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

5

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

6

মিডটার্ম নির্বাচনে ভোটারদের সামনে যেসব প্রকল্প

7

ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয়

8

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপানের মারুবেনি, সহযোগিতার আশ্

9

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

10

মহিপুরে ধরা পড়লো প্রায় ২ কেজি ওজনের ইলিশ, কেজি ৩৫০০ টাকা

11

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

12

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েন হচ্ছে না, তিনগুণ বাহিনী

13

সরকারি ভবনের ছাদে ৩৭০ কোটি টাকার সৌর প্যানেল, রক্ষণাবেক্ষণ ন

14

এমপির হোয়াটসঅ্যাপ নম্বর হ্যাক করে টাকা চাওয়ার অভিযোগ

15

শচীনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার রানের মালিক কোহলি

16

কর্মীদের সবাইকে আইফোন উপহার, ব্যবসায়ীর ভিডিও ভাইরাল

17

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

18

কুড়িগ্রামে মাদকের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত, ব

19

ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা নিয়ে মরিনিওর ক্ষোভ, বললেন ‘নির্লজ্জ

20