Deleted
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারত–পাকিস্তান ম্যাচের টিকিটের চাহিদা বিশ্বকাপ ফাইনালকেও ছাড়িয়ে গেছে

ছেলেদের ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিবন্ধনের সময় শেষ হতে তিন সপ্তাহের কম সময় বাকি। এর মধ্যেই টিকিটের চাহিদা বেড়েই চলেছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এ পর্যন্ত ১২ কোটির বেশি টিকিট চেয়ে আবেদন জমা পড়েছে। গতকাল নিজেদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া আগামী বছর ৫০ ওভার সংস্করণের এ বিশ্বকাপের আয়োজক দেশ। ১৪ দল নিয়ে ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট। আইসিসি জানিয়েছে, ১০ অক্টোবর ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ভারত–পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচের টিকিটের চাহিদা ছাপিয়ে গেছে ফাইনালকেও।

ভারত ও পাকিস্তানের মধ্যে এই ম্যাচের টিকিটের জন্য প্রায় ৮৪ লাখ আবেদন জমা পড়েছে। জোহানেসবার্গের এই একই স্টেডিয়ামে ২১ নভেম্বর ফাইনাল ম্যাচের টিকিটের জন্য আবেদন জমা পড়েছে প্রায় ৮০ লাখ।

আগামী ২১ নভেম্বর পর্যন্ত টিকিটের এই ব্যালট উইন্ডো খোলা থাকবে। এরই মধ্যে ১৯৩টি দেশের প্রায় ৩০ লাখ সমর্থক টিকিটের জন্য আবেদন করেছেন। এ ছাড়া ৩ কোটি ২০ লাখের বেশি ম্যাচ নিবন্ধন সম্পন্ন হয়েছে। এতে প্রমাণ হয় যে টিকিটের চাহিদা কেবল হাই-প্রোফাইল ম্যাচগুলোর মধ্যেই সীমাবদ্ধ নেই।

আফ্রিকার মাটিতে সর্বশেষ বিশ্বকাপ আয়োজিত হয়েছিল ২০০৩ সালে। ২৪ বছর আফ্রিকায় ফেরা এই বিশ্বকাপে মোট ৫৭ ম্যাচ অনুষ্ঠিত হবে। স্বাগতিক শহর মোট ১২টি।

টিকিট নিবন্ধনে এগিয়ে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, ভারত, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। এ ছাড়া আফ্রিকান মহাদেশ থেকে ১ কোটি ৪৯ লাখের বেশি টিকিট চেয়ে আবেদন জমা পড়েছে।

দক্ষিণ আফ্রিকার ৮টি ভেন্যুতে ৪১টি ম্যাচের জন্য ১০ কোটি ৫০ লাখের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার ম্যাচগুলোর জন্য টিকিটের আবেদন জমা পড়েছে প্রায় ২ কোটি ৬০ লাখ। জিম্বাবুয়েতে মোট টিকিটের আবেদন ১ কোটি ৩০ লাখ ছাড়িয়ে গেছে। এর মধ্যে ভিক্টোরিয়া ফলসে ‘মোসি-ওআ-তুনিয়া’ নামে নতুন স্টেডিয়ামে ২৪ অক্টোবর জিম্বাবুয়ে–ভারত ম্যাচের জন্য ৩৩ লাখের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে।

নামিবিয়ার উইন্ডহোকে নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে হতে যাওয়া ছয়টি ম্যাচের জন্য ২০ লাখের বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। এর মধ্যে আগামী ৮ অক্টোবর ইংল্যান্ড–বাংলাদেশ ম্যাচে প্রায় ৯ লাখ টিকিটের আবেদন জমা পড়েছে।

টিকিটের জন্য নিবন্ধন করতে এবং tickets.cricketworldcup.com ঠিকানায় গিয়ে পছন্দের ম্যাচ বেছে নিতে পারবেন দর্শক। যেসব দর্শক এই ব্যালট উইন্ডোর মধ্যে নিবন্ধন করবেন না, ব্যালট বন্ধ হয়ে যাওয়ার পর তারা এর মাধ্যমে টিকিট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন না।

আইসিসির ইভেন্টস অ্যান্ড অপারেশনস জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা বলেন, ‘আইসিসি ২০২৭ পুরুষ ওয়ানডে বিশ্বকাপের প্রতি মানুষের সাড়া সত্যিই অভূতপূর্ব। চাহিদার এই উচ্চপর্যায়ই টুর্নামেন্টটির বৈশ্বিক আকর্ষণ এবং ২৪ বছর পর আফ্রিকান মাটিতে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ ফিরিয়ে আনার গুরুত্ব তুলে ধরে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬১টি আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৮ হাজারের বেশি যা

1

‘নগদ’ বিক্রির পরিকল্পনা নেই, লাভজনক করার উদ্যোগ নেওয়া হচ্ছে:

2

শাহজালালে ৮২ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩ হাজার যাত্রী

3

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

4

নিউইয়র্ক পুলিশের বলপ্রয়োগ পর্যালোচনার নির্দেশ মেয়র মামদান

5

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত বাংলাদেশির অবস্থা আশঙ্কা

6

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

7

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

8

বঙ্গোপসাগরে ফের লঘুচাপের শঙ্কা, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের ব

9

মার্কিন খামারিরা বেড়ে চলা খরচ ও ট্রাম্পের প্রতি আনুগত্য নিয়ে

10

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

11

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়াল

12

টিকটকে পরিচয়, ইউপি সদস্যের সঙ্গে পালালেন গৃহবধূ

13

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

14

চিকিৎসকদের বদলি-পদায়নে অটোমেশন চালু

15

গুলশানে ওরাকলের নতুন অফিস: আধুনিক কর্মক্ষেত্রের নতুন সংজ্ঞা

16

মার্কিন মধ্যবর্তী নির্বাচন: কোন রাজ্যে জয়-পরাজয় নির্ধারিত

17

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

18

হামলার আশঙ্কায় দাম্মামের পথে দোহায় জরুরি অবতরণ বিমানের

19

নেপালে নতুন বন্যায় ঘরবাড়ি ও সেতু ভেসে গেছে, নিখোঁজ পাঁচ

20