Deleted
প্রকাশ : Oct 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের দাপট, শীর্ষে ঈশান কিষান

চলতি বছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের দাপট স্পষ্ট। গতকাল শেষ হওয়া পাকিস্তান-শ্রীলঙ্কা সিরিজেও ফিফটি হাঁকিয়েছেন পাকিস্তান অধিনায়ক সাহিবজাদা ফারহান, আর শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস খেলেছেন ৮৭ রানের দুর্দান্ত ইনিংস। চলমান ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও শাই হোপ, ঈশান কিষান, শ্রেয়াস আইয়ারের ব্যাটে বড় ইনিংস দেখা যাচ্ছে।

চলতি বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন কেবল একজন—ভারতের ঈশান কিষান। তিন নম্বরে খেলা এই ব্যাটসম্যান ৩২ ম্যাচে করেছেন ১১২২ রান। তালিকার দুই নম্বরে আছেন আরেক ভারতীয় অভিষেক শর্মা, সমান ৩২ ম্যাচে তাঁর রান ৯২১। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে এক হাজার রান ছুঁতে পারেন অভিষেক। তাহলে ভারতের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক হাজার রানের ক্লাবে ঢুকবেন তিনি।

ভারতের হয়ে এক বছরে এক হাজার রানের কীর্তি সবার আগে গড়েছেন সূর্যকুমার যাদব। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে এক বছরে সর্বোচ্চ রানের রেকর্ড পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের—২০২১ সালে ৭৩.৬৬ গড় ও ১৩৪-এর বেশি স্ট্রাইক রেটে ১৩২৬ রান, সঙ্গে একটি সেঞ্চুরি ও ১২টি ফিফটি।

চলতি বছরের রান তালিকায় তৃতীয় অস্ট্রিয়ার করণবীর সিং (২৪ ইনিংসে ৮৯৫ রান, গড় ৪২.৬১, স্ট্রাইক রেট ১৮৪.৯১)। চতুর্থ পাকিস্তানের সাহিবজাদা ফারহান (১৫ ম্যাচে ৬৯৭ রান), পঞ্চম ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক (১৮ ম্যাচে ৬৯০ রান)।

ছক্কা মারায় শীর্ষে করণবীর, ২৪ ইনিংসে ৭৮টি ছক্কা। অভিষেক শর্মা ৬৮টি ছক্কা মেরেছেন। তবে দ্রুত রান তোলায় সবার এগিয়ে অভিষেক, তাঁর স্ট্রাইক রেট ২০৬.৫০। দ্বিতীয় স্থানে ব্রুক (১৮৯.০৪), করণবীর ১৮৪.৯১, কিষান ১৭০ এবং সাহিবজাদা সবার পেছনে।

ব্যাটিং গড়ে শীর্ষে সাহিবজাদা ফারহান, ১৫ ইনিংসে ৬৯৭ রানে গড় ৪৯.৭৮। ব্রুক ১৮ ইনিংসে ৬৯০ রানে গড় ৪৯.২৮। তৃতীয় করণবীর (৪২.৬১), কিষান ৩৮.৬৮ এবং অভিষেক ২৯.৭০। রানে এগিয়ে থাকলেও গড়ে পিছিয়ে অভিষেক, তবে দ্রুত রান তোলার সামর্থ্যে আলাদা।

সব ধরনের টি-টোয়েন্টি বিবেচনায় চলতি বছর সর্বোচ্চ রান কিষানের—১৭২৪। দ্বিতীয় মিচেল মার্শ (১৫৪৪)। শীর্ষ পাঁচে বাকিরা—জস বাটলার, টিম সাইফার্ট ও লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। ছক্কায় শীর্ষে অভিষেক, ১১১টি। ১০০ ছক্কা হাঁকিয়েছেন আরও দুজন—ডেভাল্ড ব্রেভিস ও ফিন অ্যালেন, প্রত্যেকে ১০১টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

1

সৌদি আরবের দুই বিমানবন্দর বন্ধ, ভ্রমণে একাধিক দেশের সতর্কতা

2

ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথ: চট্টগ্রামের দূরত্ব ৮০ কিমি কমবে, ব

3

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

4

পূজার ছুটিতে তৈরি পোশাক কারখানার উৎপাদন চলবে

5

সংবিধান সংশোধনে বিরোধী দলের অংশগ্রহণ চান শিক্ষাবিদেরা, আশা স

6

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২ হাজার ৪৪৬ মামলা

7

পাঠকের ছবি: ১৫ অক্টোবর ২০২৬

8

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

9

বুড়িগণ্ডকীর বন্যায় বাংলাদেশের সরাসরি ঝুঁকি নেই: শাশ্বত সান

10

দুর্গাপূজায় দেবের 'দেশু ৭' মুক্তি, শুভশ্রীর সঙ্গে সপ্তম জুটি

11

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

12

রাশিয়ায় জাপানি সাংবাদিক আটক, গুপ্তচরবৃত্তির অভিযোগ

13

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

14

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬: গণিত অধ্যায় ৮ পরিমাপের শূন্যস

15

নিষেধাজ্ঞার শঙ্কার মধ্যেই প্রেমিকা ফনসেকার সঙ্গে বিচ্ছেদ ভিন

16

টিকটকে পরিচয়, ইউপি সদস্যের সঙ্গে পালালেন গৃহবধূ

17

মার্কিন জনগণের বড় অংশ: ট্রাম্প নিজের অর্থনৈতিক স্বার্থকে সর্

18

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

19

প্রতি তিন মাসে বৃক্ষরোপণ কর্মসূচির অগ্রগতি জানতে চান প্রধানম

20