Deleted
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে আন্তর্জাতিক জুনিয়র টেনিসের সমাপ্তি, চার ইভেন্টে ছয় চ্যাম্পিয়ন

রাজশাহীতে ৩১তম আন্তর্জাতিক অনূর্ধ্ব-১৮ জুনিয়র টেনিস টুর্নামেন্ট শেষ হয়েছে। ছয় দিনব্যাপী এই আসরে চারটি ইভেন্টে ছয়জন খেলোয়াড় চ্যাম্পিয়ন হয়েছেন। শনিবার রাজশাহী টেনিস কমপ্লেক্সে ফাইনাল ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামে।

ছেলেদের এককে শিরোপা জিতেছেন থাইল্যান্ডের লিকুল পার্টচারাপুল। আজ সকালে অনুষ্ঠিত ফাইনালে তিনি চাইনিজ তাইপের জিচে চেনকে ৬-৪, ৭-৫ গেমে হারান। প্রথম সেটে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় সেটেও প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে জয় নিশ্চিত করেন লিকুল।

ছেলেদের দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন চাইনিজ তাইপের জিচে চেন ও ওয়েই-চেং ট্যাং জুটি। গতকাল শুক্রবার রাতে অনুষ্ঠিত ফাইনালে তারা ভারতের শিব মোহন ও আরভ ছাল্লানিকে ৬-৩, ৬-২ গেমে হারান। ছেলেদের এককে রানার্সআপ হলেও দ্বৈতে শিরোপা জিতেছেন জিচে চেন।

মেয়েদের একক ও দ্বৈত—দুই ইভেন্টেই শিরোপা জিতেছে চীন। এককের ফাইনালে জিমো সঙ নিজ দেশের জেনসি ডঙকে ৬-০, ৬-০ গেমে হারান। দ্বৈতে সিয়াং জিয়াং ও শুয়াং জু জুটি শিরোপা জেতেন। মেয়েদের এককে হাড্ডাহাড্ডি লড়াই না হলেও দ্বৈতে লড়াই করেই জিততে হয়েছে চীনের মেয়েদের।

টুর্নামেন্টের রেফারি জয় মুখার্জী বলেন, ‘ফাইনালে ওঠা দুই খেলোয়াড়ই ভালো মানের। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে তাঁরা ফাইনালে জায়গা করে নিয়েছেন। ফাইনালেও তাঁদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। লিকুল পুরো টুর্নামেন্টে ভালো খেলেছেন। ফাইনালেও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়ে শিরোপা জিতেছেন।’

৫ অক্টোবর রাজশাহী টেনিস কমপ্লেক্সে শুরু হয় ছয় দিনের এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। এতে স্বাগতিক বাংলাদেশসহ ১০টি দেশের শতাধিক খেলোয়াড় অংশ নেন। বিভিন্ন দেশের তরুণ খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টজুড়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ তৈরি হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, টুর্নামেন্ট ডিরেক্টর হাসিনুর রহমান টিংকু, মিডিয়া কমিটির আহ্বায়ক গোলাম মোস্তফা মামুন এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের সদস্যসচিব প্রকৌশলী মো. আরিফুজ্জামান সোহেল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে বাবার বিরুদ্ধে ছেলেকে হত্যার অভিযোগ

1

রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা অপরিবর্তিত থাকবে

2

চৌমুহনী গ্রিড উপকেন্দ্রে ব্রেকার বিস্ফোরণ, নোয়াখালীতে পালাক্

3

ভিনিসিয়ুসের নিষেধাজ্ঞা নিয়ে মরিনিওর ক্ষোভ, বললেন ‘নির্লজ্জ

4

এক জোড়া টিয়ার দাম ২ লাখ ৩০ হাজার টাকা, কারণ কী

5

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

6

পাঁচবিবিতে অটোভ্যানচালককে কুপিয়ে হত্যা, ভ্যান নিয়ে পালিয়েছে

7

গ্যাসট্রিকস: হজমের সমস্যা নাকি সাধারণ অস্বস্তি?

8

ময়মনসিংহে স্কুলে মারামারি করা দুই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয়

9

তত্ত্বাবধায়ক সরকারসহ তিন অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি

10

প্রোগ্রামিং ছাড়াই অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি, গুগল প্লেতে নতুন

11

রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় আহত বাংলাদেশির অবস্থা আশঙ্কা

12

পাসপোর্ট ছাড়াই কাঞ্চনজঙ্ঘা দর্শনে পর্যটকদের ভিড়

13

রিয়াল মাদ্রিদের নাটকীয় কামব্যাক, ম্যানসিটিকে হোঁচট খাওয়াল

14

নিউইয়র্ক সিটিতে ঘোড়ার গাড়ি নিষিদ্ধের প্রস্তাব অনুমোদনের অ

15

“রোহিঙ্গা সংকটের জন্ম মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই” — জাতিস

16

শচীনের রেকর্ড ভেঙে দ্রুততম ১৫ হাজার রানের মালিক কোহলি

17

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

18

কুড়িগ্রামে মাদকের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা নিহত, ব

19

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

20