Deleted
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

লাগেজ হারিয়ে বিপাকে পাকিস্তান, অনুশীলন ছাড়াই ভারতের মুখোমুখি

সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল ভারতের মুখোমুখি হবে পাকিস্তান। কিন্তু ম্যাচের আগেই বড় ধাক্কা খেয়েছে দলটি। খেলোয়াড়েরা আজ সকালে ঢাকায় পৌঁছালেও তাদের লাগেজ ও অনুশীলনের সরঞ্জাম আসেনি।

জানা গেছে, পাকিস্তান দলের লাগেজ ও অনুশীলনের সরঞ্জাম আটকে আছে কাতারের দোহা বিমানবন্দরে। ফলে আজ অনুশীলন করতে পারেনি পাকিস্তান দল। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) একটি সূত্র প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছে।

অন্যদিকে, একই দিনে তাদের প্রতিপক্ষ ভারত সূচি অনুযায়ী অনুশীলন সেরেছে। ফুটবলে ভারতের বিপক্ষে পাকিস্তানের সাম্প্রতিক রেকর্ডও পক্ষে নয়। সর্বশেষ ২০০৫ সালের জুনে ভারতকে হারিয়েছিল তারা। এরপর পাঁচবার মুখোমুখি হয়ে প্রতিবারই হেরেছে পাকিস্তান।

সাফের ইতিহাসেও ভারত ৯ বারের চ্যাম্পিয়ন, পাকিস্তানের ট্রফির ঘর এখনো শূন্য। এবার অবশ্য দ্বিতীয় সারির দল নিয়ে এসেছে ভারত। তাই পাকিস্তানের সামনে ছিল পুরোনো হিসাব বদলে দেওয়ার সুযোগ। কিন্তু ম্যাচের আগেই লাগেজ-বিপত্তিতে কাজটা আরও কঠিনই হয়ে গেল।

বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। মাঠের লড়াইয়ে পাকিস্তান ভারতকে গোল দিতে পারবে কি না, সময়ই বলবে। তবে মাঠে নামার আগেই লাগেজের কারণে এক গোল খেয়ে বসেছে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনদ্রিকের নৈপুণ্যে ৭ মিনিটে ৩ গোল, রোমাকে ৪–৩ গোলে হারাল রিয

1

মনোনয়ন যুদ্ধে দুই বাংলাদেশি প্রার্থী

2

গ্যালারি চিত্রকে দেবী দুর্গার ৬০টি ভিন্ন রূপ

3

রিয়াদ বিমানবন্দরে কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়াল সৌদি আরব

4

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

5

আফগানিস্তানে বিবিসির এফএম রেডিও সম্প্রচার বন্ধ

6

সিটিটিসি এখন 'এসআরইউ ডিএমপি', বদলাচ্ছে পুলিশের বিশেষ দুই ইউন

7

ট্রাম্পের দাবি: ইউক্রেন ও রাশিয়া 'জ্বালানি যুদ্ধবিরতিতে' সম

8

২০২৭ সাল পর্যন্ত বন্ধকী সুদের হার ৭% এর উপরে থাকবে বলে পূর্ব

9

শৈশবের লাজুক বালক থেকে রাজপথের সেনাপতি রিজভী

10

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

11

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

12

রাশিয়া থেকে ডিজেল আমদানির পরিকল্পনায় ট্রাম্পের বিরুদ্ধে ক্

13

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

14

ফারজানা রুপার পক্ষে ট্রাইব্যুনালে লড়তে বার কাউন্সিলে ব্রিটিশ

15

স্বর্ণ ও রুপার দাম কমল, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০

16

পাটিগণিত শেখাতে এআইয়ের কার্যকারিতা, গবেষণায় ইতিবাচক ফল

17

শিক্ষা প্রতিষ্ঠানে ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

18

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

19

চুয়েটে সংকট কাটেনি, উপাচার্য ছাড়া বিশ্ববিদ্যালয় চালাবেন কীভা

20