প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে ছিল ফ্রান্স। সর্বশেষ আট ম্যাচেই প্রথম ৪৫ মিনিটে কোনো গোল করতে পারেনি তারা।
দ্বিতীয়ার্ধে আধা ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও গোল না হওয়ায় ফ্রান্স ডাগআউটে দুশ্চিন্তা বেড়ে যায়। ১১ বছর পর বেলজিয়ামের কাছে হারার শঙ্কাও দেখা দেয়।
তবে হারতে হয়নি। মাত্র ১৪ মিনিটের মধ্যে খেলার গতিপথ পুরো ৩৬০ ডিগ্রি উল্টে দেন মাইকেল ওলিসেরা। ৭৭ থেকে যোগ করা সময়ের প্রথম মিনিটের মধ্যে ৪ গোল করে ফ্রান্স।
প্রায় হারতে বসা দল শেষের এই দুর্দান্ত প্রত্যাবর্তনে ম্যাচ জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে।