Deleted
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় মাছ চুরির সন্দেহে ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে নির্যাতন করে হত্যা

সাতক্ষীরার তালায় মাছের ঘেরে মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মন্ডল (৫২) নামের এক মাছের ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১২টার দিকে তালা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ক্ষিতিশ মন্ডল তালা সদরের জেয়ালা গ্রামের মৃত মনিন্দ্র নাথ মন্ডলের ছেলে। তিনি নিজেও একজন ঘের ব্যবসায়ী ছিলেন।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরি সন্দেহে ক্ষিতিশ মন্ডলকে আটক করা হয়। আটকের পর স্থানীয় বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী, গফফার শেখসহ ১০-১৫ জন তাকে জেয়ালা শ্মশান ঘাট এলাকায় নিয়ে গাছে বেঁধে নির্মম নির্যাতন চালায়। নির্যাতনকারীরা তার হাত-পা ভেঙে দেয়, মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপায় এবং চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। ভোর পর্যন্ত তার ওপর এই বর্বর নির্যাতন চালানো হয়।

শুক্রবার সকাল ৮টার দিকে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের চাচাতো ভাই পার্থ মন্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমার চাচাতো ভাই ক্ষিতিশ মন্ডলের নিজেরই চার বিঘা জমির মাছের ঘের রয়েছে। চুরি সন্দেহে একটা মানুষকে রাতভর এভাবে গাছে বেঁধে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলবে? আমরা এই নৃশংস হত্যাকাণ্ডের ন্যায়বিচার চাই।"

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাছ চুরির অপবাদে পিটিয়ে ক্ষিতিশ মন্ডলকে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণের ব্যবস্থা করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

1

ঢাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, ৩ নদীবন্দরে সতর্কতা জারি

2

সাখালিনে জাপানি সাংবাদিক গ্রেপ্তার, গুপ্তচরবৃত্তির অভিযোগ

3

সহপাঠীর মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়ল শিক্ষার্থীরা

4

ফেসবুক মন্তব্যের জেরে মৃত্যুদণ্ড বাতিল করল সৌদি আরব

5

ইরাকের কারাগার থেকে মুক্ত প্রকৌশলী রবার্ট পেদার আয়ারল্যান্ড

6

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

7

চট্টগ্রামে হামে আক্রান্ত হয়ে স্কুলছাত্রীর মৃত্যু

8

পাটিগণিত শেখাতে এআইয়ের কার্যকারিতা, গবেষণায় ইতিবাচক ফল

9

দক্ষিণ কোরিয়ায় ছুরিকাঘাতে আটজন আহত, সন্দেহভাজন গ্রেপ্তার

10

দুর্গাপূজায় দেবের 'দেশু ৭' মুক্তি, শুভশ্রীর সঙ্গে সপ্তম জুটি

11

ওপেনএআই অফিসে গোপন রেকর্ডিং ডিভাইস স্থাপনের অভিযোগ সৌদি নাগর

12

রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে ২৫ হাজার পাউন্ড জরিমানা গুনল

13

বদলে যাচ্ছে বড়গাঙের চেনা রূপ

14

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে রাষ্ট্রপতির আহ

15

দূতাবাস থেকে কিম্বারলি গিলফয়েলের পদত্যাগের নির্দেশ ট্রাম্পে

16

উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বাড়াবে সরকার: শিক্ষাম

17

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

18

হামলার আশঙ্কায় দাম্মামের পথে দোহায় জরুরি অবতরণ বিমানের

19

মার্কিন জনগণের বড় অংশ: ট্রাম্প নিজের অর্থনৈতিক স্বার্থকে সর্

20